সোমবার, ১০ আগস্ট ২০২৬

বাজেট সংলাপে ড.হোসেন জিল্লুর রহমান

বাজেট কেবল অর্থ বরাদ্দের দলিল নয় দেশের উন্নয়ন ও সম্ভাবনার রূপরেখাও

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, জাতীয় বাজেটকে কেবল অর্থ বরাদ্দের দলিল হিসেবে নয়, বরং দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও সম্ভাবনার রূপরেখা হিসেবেও বিবেচনা করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার বিপুল তরুণ জনগোষ্ঠী। বাজেটে যুব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন এবং উদ্যোক্তা সৃষ্টির জন্য বিভিন্ন উদ্যোগ থাকলেও শুধু বরাদ্দ বৃদ্ধি যথেষ্ট নয়; বরং এসব উদ্যোগের বাস্তব ফলাফল নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এসডিজি ইয়ুথ ফোরামের উদ্যোগে এবং চবি ইয়াং ইকোনমিস্টস সোসাইটির (YES) সহযোগিতায় নাসিরাবাদ হাউজিং সোসাইটি সংলগ্ন এসডিজি হলে অনুষ্ঠিত ‘Youth Dialogue on the Budget 2026-2027: Reflections and the way Forward শীর্ষক সংলাপে ড. হোসেন জিল্লুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি আরো বলেন, দেশের উন্নয়নকে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করতে মানসম্মত শিক্ষা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং উৎপাদনশীল কর্মসংস্থানের সুযোগ সমপ্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে। কেবল অবকাঠামো নির্মাণ নয়, সেবার মান ও কার্যকারিতা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। তরুণদের দক্ষতা, উদ্ভাবনী সক্ষমতা ও উদ্যোক্তা মানসিকতা বিকাশে বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান জানান তিনি।

আলোচনায় জাতীয় বাজেট ২০২৬–২৭ এর বিভিন্ন দিক পর্যালোচনা করে অংশগ্রহণকারীরা কর্মসংস্থান, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি, প্রযুক্তি ও উদ্ভাবন, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য এবং টেকসই উন্নয়ন বিষয়ে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে ও ড. মুহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় সংলাপে বিশেষ অতিথি ছিলেন চিটাগং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রুহি মোস্তফা, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম হুমায়ুন কবির,ড. শামসুদ্দিন শিশির, উদ্যোক্তা সৈয়দ মিনহাজুর রহমান, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মাহবুবুল ইনাম, ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি (এনআইটি)’র চেয়ারম্যান আহছান হাবিব, ওবায়দুল হক মনি, আকবর হোসেন রুবেল, আবু হাসনাত ফজলে রাব্বি, আরাফ আজুয়াদ, জারিফ হাসান শাফিন, নজরুল ইসলাম জয়, ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম বাপ্পি, মহিউদ্দিন মুকুল, সালমান হায়দার,সামিউল আকরাম, কবিতা ত্রিপুরা প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় বাজেট বিষয়ে তরুণদের বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয় এবং সেগুলো সংশ্লিষ্ট মহলে উপস্থাপনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই বিভাগের সব খবর

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং সেবাগ্রহীতাদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে উদ্যোগ নিয়েছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। এই উদ্যোগের আওতায়...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি স্ট্যান্ডিং সাব-কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। এসব সাব-কমিটির মাধ্যমে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন সমস্যা, সংকট...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকাল সোয়া ৪টায় চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর...

সর্বশেষ

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন...

দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন : ইসি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন,...

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন হককে গ্রেফতার...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...