র্যাব বাঁশখালী থেকে এহসানকে (৫০) নামের অস্ত্র আইন এবং নারী ও শিশু নির্যাতন মামলার আসামিকে একটি ওয়ান শুটার গানসহ আটক করেছে । সোমবার (১৩ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে বাঁশখালী থানার চাম্বল থেকে র্যাব এহসানকে আটক করে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর চাম্বল এলাকায় অভিযান চালিয়ে এহসানকে আটক করা হয়েছে। পরে তার বাড়ি থেকে একটি ওয়ান শুটার গান, দুইটি রামদা ও দুইটি ছোড়া উদ্ধার করা হয়।
তিনি বলেন, এহসান চাম্বল এলাকার একজন কুখ্যাত সন্ত্রাসী। তিনি এলাকায় অবৈধভাবে ছোট ছোট পাহাড় কাটার সঙ্গে জড়িত ছিলেন। এর আগেও তাকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল।
র্যাব এহসানকে বাঁশখালী থানায় হস্তান্তর করা করেছে।
ইমা

