চট্টগ্রামের উপজেলা আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকার প্রার্থীআজিজুল হক চৌধুরীর প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৪ জুন) অভিযোগটি করেন আওয়ামী লীগের এই প্রার্থী।
আজিজুল হক চৌধুরী জানান, গতকাল সোমবার সন্ধ্যায় প্রচারণার ছিল শেষ দিন। এদিনে স্বতন্ত্র পাঁচ চেয়ারম্যান প্রার্থী একজোট হয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। হামলায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার গণমাধ্যমকে বলেন, পরৈকোড়া ইউনিয়নে প্রার্থীদের মধ্যে ঝামেলা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে ৷

