সোমবার, ২৯ জুন ২০২৬

বৃহস্পতিবার থেকে টিসিবি বিক্রি করবে  তেল-চিনি-ডাল

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৬ জুন বৃহস্পতিবার  থেকে ৩০ জুন পর্যন্ত এক কোটি পরিবারের কাছে ভর্তুকি দামে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এরই অংশ হিসেবে ১৫ হাজার মেট্রিক টন চিনি সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয় সরবরাহকারীদের কাছ থেকে এই চিনি সংগ্রহ করতে ব্যয় হবে ১২৩ কোটি ৫ লাখ ৭৫ হাজার টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এরই মধ্যে ১৮ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহ করা হয়েছে। এর পাশাপাশি চিনি ও সয়াবিন তেল সংগ্রহ করা হবে। রাষ্ট্রীয় সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে ভর্তুকি দামে এইসব পণ্য ঈদের আগেই বিতরণ করা হবে।

গত ১২ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ঈদ উপলক্ষে এক কোটি পরিবারের কাছে ভর্তুকি দামে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রির সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও কৌশল বাস্তবায়নের লক্ষ্যে সময় স্বল্পতার কারণে সরাসরি ক্রয় পদ্ধতিতে স্থানীয়ভাবে ১৫ হাজার মেট্রিক টন চিনি ক্রয় করা হবে।

এ অবস্থায় চিনি সরবরাহকারীদের কাছে প্রস্তাব আহ্বান করা হলে দেশীয় সরবরাহকারী সংস্থা মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড ও সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে সাড়া পাওয়া যায়। সরকারি নির্দেশনায় মসুর ডাল ও চিনি ১ ও ২ কেজি করে প্যাকেটে বিক্রি করবে টিসিবি। এ বিষয়ে চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ১ কেজির প্যাকেটে চিনি সরবরাহের অনুরোধ করা হয়। শুধু সিটি সুগার ইন্ডাস্ট্রিজ এবং মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড ১ হাজার মেট্রিক টন করে মোট ২ হাজার মেট্রিক টন চিনি ১ কেজির প্যাকেট সরবরাহে সম্মত হয়েছে।

মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে ১ কেজির প্যাকেটের দাম পড়বে ৮৭ টাকা এবং ৫০ কেজির বস্তার প্রতি কেজি চিনি দাম পড়বে ৮৩ টাকা। অন্যদিকে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ১ কেজির প্রতি প্যাকেটের দাম পড়বে ৮৭.৭৮ টাকা এবং ৫০ কেজির বস্তার প্রতি কেজির দাম পড়বে ৮৩.৬৭ টাকা।

সূত্র জানায়, দরপত্র মূল্যায়ন কমিটি তাদের সুপারিশে চিনির দাম ২ শতাংশ অগ্রিম আয়কর ও পরিবহন খরচসহ ৫ কেজির বস্তায় ৮১.৬৩ টাকা এবং ১ কেজির প্যাকেটে ২০ কেজির বস্তায় ৮৪.৬৯ টাকা ছিলো। কিন্তু দাপ্তরিক প্রাক্কলিত দর ছিলো ২ শতাংশ অগ্রিম আয়কর এবং পরিবহন খরচসহ ১ কেজির প্যাকেটে ২০ কেজির বস্তায় ৯০.৯৪ টাকা এবং ৫০ কেজির বস্তায় ৮৮.৯৪ টাকা। অর্থাৎ দাপ্তারিক প্রাক্কলিত দর এবং দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ করা দরের চেয়েও কম দরে চিনি সংগ্রহ করা হচ্ছে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...