শুক্রবার, ২৬ জুন ২০২৬

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো আবারো করোনায় আক্রান্ত

- Advertisement -
Single page 1st Paragraph

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার টুইটারে দেওয়া এক বর্তায় তিনি নিজেই এ কথা জানান। ট্রুডোর করোনা আক্রান্ত হওয়ার খবর এমন এক সময়ে প্রকাশিত হলো যার মাত্র কয়েকদিন আগেই তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন।

এদিকে ট্রুডো বাইডেনের মধ্যকার বৈঠকে উপস্থিত যুক্তরাষ্ট্রের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস সেক্রেটারি জেভিয়ের বেসেররাও করোনা আক্রান্ত হয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে।

টুইটে ট্রুডো জানান, ‘আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমি সরকারের স্বাস্থ্যসংক্রান্ত বিধিনিষেধগুলো মেনে চলছি। করোনার টিকা নেওয়া থাকায় ভালো বোধ করছি। আপনাদের মধ্যে যাদের টিকা এখনো দেওয়া হয়নি তারা দ্রুত টিকা দিয়ে নিন। সম্ভব হলে বুস্টার ডোজও নিন।’বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্বিপাক্ষিক বৈঠকে ট্রুডোর সঙ্গে বৈঠক করেন বাইডেন। ওই বৈঠকে দুই সরকার প্রধান ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...