রবিবার, ২১ জুন ২০২৬

আলীকদমের দুর্গমের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পাড়ার ডায়রিয়া পরিস্থিতির উন্নতি

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের আলীকদম উপজেলার কুকপাতা ইউনিয়নের ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. মাহতাব উদ্দিন চৌধুরী। এতে বলা হয়, গত ৯ দিনে কুরুকপাতা ইউনিয়নের বিভিন্ন পাড়া থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৬ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ী ফিরেছেন। ৪ জনকে রেফার করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬ জন। এরাও সম্পূর্ণ সুস্থ হওয়ার পথে। আক্রান্তদের মধ্যে কেউ মারা যায়নি বলেও জানানো হয় এ প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি ৯টি পাড়ায় ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দেয়। বিষয়টি নজরে আসার সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ডায়রিয়া রোগীর চিকিৎসা সুবিধা জোরদার করা হয়। মাঠপর্যায়ে কর্মীদের পাশাপাশি র‌্যাপিড রেসপন্স টিমের সদস্যদের সতর্কাবস্থা সহ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মাঠ পর্যায়ে স্যালাইন, ঔষধ ও পানি বিশুদ্ধ করন টেবলেট সরবরাহ করা হয় ্আক্রান্ত রোগীদের মাঝে। প্রতিবেদনে আরও বলা হয়, সতর্কতার অংশ হিসেবে কুরুকপাতা ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি পল্লীর বাসিন্দাদের মাঝে ১ হাজার ১১৫টি স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ১০ হাজার ৪০০টি, মেট্রোনিডাজল ট্যাবলেট ১ হাজার ৬৮০টি বিতরণ করা হয়। দোছরি বাজার এলাকায় দেয়া হয় ১০০টি করে প্যারাসিটামল ট্যাবলেট ও জিংক ট্যাবলেট।
ডায়রিয়া পরিস্থিতির বিষয়ে প্রতিবেদন প্রকাশের সত্যতা নিশ্চিত করে আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মাহতাব উদ্দিন চৌধুরী জানায়, ডা. বেলাল উদ্দিন আহমেদের নেতৃতে ৯ ও ১০ জুন এ ইউনিয়নের ৯টি পাড়ায় মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। স্বাস্থ্য কর্মীরা পাহাড়ের পাড়ায় পাড়ায় গিয়ে ডায়রিয়া রোগী সনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা সেবাসহ ঔষধ প্রদান করেন। এছাড়া দুর্গম পাড়াগুলোতে ইপিআই টিকা, কোভিড-১৯ ভ্যাকসিন, পরিবার পরিকল্পনা সেবা, স্বাস্থ্য শিক্ষা প্রদান, কারবারী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় এবং ম্যালেরিয়া টেস্ট করানো হয়।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...