রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সাফের হ্যাটট্রিক শিরোপা জিততে পারলো না বাংলাদেশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আগের দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে সুযোগ ছিল সাফ নারী চ্যাম্পিয়নশীপের হ্যাটট্রিক শিরোপা জয়ের। কিন্তু গোয়ায় ফাইনালে স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলে হেরে সেই স্বপ্ন ভেঙ্গে গেছে আফঈদা-ঋতুপর্নাদের।

এর আগে গ্রুপ পর্বেও ভারতের কাছে ৩-০ বিধ্বস্ত হয়েছিল টাইগ্রেসরা। আজকের ম্যাচে প্রথমার্ধের স্টপেজ টাইমে তারকা ফরোয়ার্ড ঋতুপর্নার দুর্দান্ত গোলে বাংলাদেশ ম্যাচে ১-১ গোলে সমতা ফেরায়। এর আগে ১২ মিনিটে তহুরা খাতুন ভারতীয় গোলরক্ষককে একা পেয়েও গোলের সুযোগ হাতছাড়া করেন। ৩০ মিনিটে আভিকা সিংহের হেড বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তারকে পরাস্ত করলেও ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষন পর মনিশার শট মিলি দুর্দান্ত ভাবে রক্ষা করেন। ৪১ মিনিটে তহুরা আরও একটি সুযোগ নষ্ট করেন। পরের মিনিটে মধ্যমাঠ থেকে পাস পেয়ে পিয়ারি সাহা লফটেড শটে মিলিকে পরাস্ত করলে এগিয়ে যায় ভারত। তিন মিনিট পর আনিকার দুর পাল্লার শট ভারতীয় গোলরক্ষক দুর্দান্ত দক্ষতায় রক্ষা করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারত গোল করে আবারও ম্যাচে লিড নেয়। ৪৯ মিনিটে কর্ণার থেকে বক্সের মধ্যে লাফিয়ে হেড করেন ভারতের সানফিদা। বাংলাদেশরে ডিফেন্ডাররা তাকে ব্লক করতে পারেননি। গোলরক্ষক মিলি আক্তার ঝাপিয়ে পড়লেও বল সাইড পোস্টে লেগে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধে নিজেদের পোস্ট সামলাতেই ব্যস্ত ছিল বাংলাদেশ। ভারতীয়রা একের পর এক আক্রমন করে বাংলাদেশের রক্ষনভাগকে এলোমেলো করে দেয়। সেই সুযোগে ৮২ মিনিটে ডিফেন্ডার আফইদা খন্দকার বল ক্লিয়ার করতে গিয়ে ভারতের ফরোয়ার্ডের পায়ে লেগে আরেক ফরোয়ার্ড লিন্ডা কম বল পান। তার নেয়া শট জালে জড়ালে ভারতের শিরোপা অনেকটাই নিশ্চিত হয়।

এর মাধ্যমে সাফ নারী চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের দুই আসরের আধিপত্য শেষ হলো।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...