শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বিএম ডিপোতে শ্রমিক-কর্মচারি ঐক্য পরিষদের সাত দফা দাবি

- Advertisement -
Single page 1st Paragraph

বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটতে চট্টগ্রাম মহানগর ও আবাসিক এলাকা থেকে সকল কনটেইনার ডিপো দ্রুত স্থানান্তরের উদ্যোগসহ সাত দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম শ্রমিক-কর্মচারি ঐক্য পরিষদ।

সোমবার (১৩ জুন) নগরের প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম শ্রমিক-কর্মচারি ঐক্য পরিষদের সমন্বয়ক তপন দত্ত এসব দাবি জানান।

তপন দত্ত সাত দফা দাবি উল্লেখ করে বলেন, আইএলও কনভেনশন ১২১ অনুসরন করে কনটেইনার বিস্ফোরণে নিহতদের প্রত্যেকের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। আহতদের চিকিৎসাকালীন সবেতন ছুটিসহ সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আহতদের মধ্যে কেউ পঙ্গু হয়ে গেলে তাদের ক্ষেত্রে আজীবন আয় ও ভোগান্তি হিসাব করে তার সমপরিমাণ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। কেউ আংশিক পঙ্গু হলে তাদের পুনর্বাসনসহ অঙ্গহানি বিবেচনায় নিয়ে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মহানগর ও আবাসিক এলাকা থেকে সকল কনটেইনার ডিপো দ্রুত স্থানান্তরের উদ্যোগ নিতে হবে। কনটেইনার ডিপোগুলোর নিরাপত্তা ঘাটতি নিরুপণের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করতে হবে। ডিপোগুলোর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একটি জাতীয় নীতিমালা প্রণয়ন এবং সে অনুযায়ী ডিপোগুলো পরিচালনা করার দাবি জানাচ্ছি।

বিএম ডিপো কর্তৃপক্ষের তথ্য গোপন ও অবহেলার কারণে এত বড় ভয়াবহ ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনাটি এ যাবৎকালের একটি নজিরবিহীন ঘটনা। রাসায়নিক দ্রব্য থাকার বিষয়টি ফায়ার সার্ভিসের কাছে গোপন রাখার কারণে তাদের ৯ জন কর্মী প্রাণ হারান। আরও ৩ থেকে ৪ জন কর্মী আহত ও নিখোঁজ রয়েছেন। তথ্য গোপন করা মালিকপক্ষের ক্ষমার অযোগ্য অপরাধ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শান্তি তো দূরে থাক বরং তাদেরকে বাঁচানোর জন্য নানা প্রক্রিয়া ফন্দিফিকির আমরা অবলোকন করছি।

তপন দত্ত বলেন, ডিপোটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অর্ধশত লোক নিহত ও ৪ শতাধিক শ্রমিক আহত হয়েছেন। এখনো অনেক শ্রমিক নিখোঁজ রয়েছেন। অনেকের শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকের মুখমন্ডল বিকৃত হয়ে গেছে। ফলে অনেক নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি। অথচ এত বড় হৃদয়বিদারক ঘটনার পরেও প্রশাসন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা তো নিচ্ছেই না, এমনকি প্রতিবাদ করতে চাইলে তাতেও বাধা দিয়ে শ্রমজীবী মানুষের সাংবিধানিক অধিকারও কেড়ে নিচ্ছে। সম্প্রতি বিএম ডিপোর ঘটনায় মালিকপক্ষকে বাদ দিয়ে আটজন ডিপো কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র প্রশ্নবিদ্ধ হচ্ছে।

জেবি

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...