সোমবার, ১ জুন ২০২৬

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু, নিহত বেড়ে ২

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-বাঁশখালী মহাসড়কে সিএনজি মিনিট্রাক মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহত’রা হলেন উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা নোমান মোহাম্মদ ইলাহি (৩৪) ও শাপলাপুর ইউনিয়নের বাসিন্দা বীর মুহাম্মদ বাহাদুর (২৮)।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনছুরিয়া বাজারের উত্তর পাশে গরুর বাজারসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একটি মাছবোঝাই মিনিট্রাক বাঁশখালী অভিমুখে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অটোরিকশাটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী বীর মোহাম্মদ বাহাদুর ঘটনাস্থলে প্রাণ হারান এবং অপরজন নোমান মোহাম্মদ ইলাহিসহ আরো তিন জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় নোমানের।

তারা উভয়েই চট্টগ্রামে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলের উদ্দেশ্যে যাওয়ার পথেই ঘাতক ট্রাক তাঁদের প্রাণ কেড়ে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক জানান, মাছবোঝাই একটি মিনিট্রাকের সাথে চট্টগ্রামগামী যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মহেশখালীর দুই যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমেসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের সব খবর

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান...

ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সোয়া ৯টায় সচিবালয়ের অফিসে...

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: আসামি সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন...

সর্বশেষ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১...

ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর...

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: আসামি সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর হত্যার...

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫৫

মিয়ানমারে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা শান রাজ্যের একটি গ্রামে ভয়াবহ...

ফটিকছড়িতে বিআরটিসি বাসের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি (BRTC) বাসের...

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে...