শনিবার, ১ আগস্ট ২০২৬

চট্টগ্রামে অস্থায়ী পশুর হাট বসাতে এখনো অনুমতি পায়নি চসিক

- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসাতে এখনো অনুমতি পায়নি চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গত ১৭ মে পশুর হাট বসানোর অনুমোদন চেয়ে জেলা প্রশাসনের কাছে চিঠি দেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ২৫ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত জেলা প্রশাসনের কাছ থেকে হাট বসানোর অনুমতি পাওয়া যায়নি।

তবে সেই চিঠি চালাচালির যদিও গত ২৬ মে জেলা প্রশাসনের পক্ষ থেকে পশুর হাট বসানোর ব্যাপারে মতামত জানানোর জন্য নগর পুলিশের কমিশনারকে চিঠি দেওয়া হয়। কিন্তু নগর পুলিশের সেই সিদ্ধান্তের অপেক্ষায় ঝুলে আছে অস্থায়ী পশুর হাট। সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসন থেকে অনুমোদন না পাওয়ায় পশুর হাট ইজারা দেওয়ার প্রস্তুতি নিতে পারছেন না সংস্থাটি।

সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, পশুর হাটের চাহিদা বেড়েছে আগের চেয়ে বেশি। স্থানীয় সাধারণ জনগণ ও জনপ্রতিনিধিদের চাহিদার ভিত্তিতে অস্থায়ী ১০টি পশুর হাট বসানোর অনুমতি চেয়ে জেলা প্রশাসন বরাবর আবেদন করা হয়েছে। অস্থায়ী ১০টির মধ্যে কয়টির অনুমোদন পাওয়া যায় তার উপর নির্ভর করছে এবারের পশুর হাট।

কর্ণফুলী গরুবাজার (নূর নগর হাউজিং এস্টেট), সল্টগোলা রেলক্রসিং-সংলগ্ন, স্টিলমিল বাজার, পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় মাঠ (কাঠগড়), ৪১ নম্বর ওর্য়াডের বাটারফ্লাই পার্কের দক্ষিণে টি কে গ্রুপের খালি মাঠ, ৩৮ নম্বর ওর্য়াড ধুমপাড়া আউটার রিং রোডের পূর্ব পাশে খালি জায়গার মাঠ, চৌধুরীহাট রেলস্টেশন বাজার, আমানবাজার ওয়াসা মাঠ, মাদারবাড়ী রেলক্রসিং সংলগ্ন বালুর মাঠ ও কালুরঘাট সেতুর উত্তর পাশের মাঠ অস্থায়ী পশুর হাট বসাতে চায় চসিক।

জেবি

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...