মঙ্গলবার, ১৯ মে ২০২৬

চট্টগ্রামে নিষেধাজ্ঞার মধ্যে গ্রাফিতি আঁকতে আসা শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় গ্রাফিতি আঁকতে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। সোমবার (১৮ মে) দুপুর ১টার দিকে টাইগারপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে সোমবার সকাল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত মূল সড়ক ও আশেপাশের এলাকায় মিছিল-মিটিংয়ে নিষেধাজ্ঞা দেয় চট্টগ্রাম মহানগর পুলিশ।
দুপুরে টাইগার পাস মোড়ে কিছু ‘শিক্ষার্থী’ জড়ো হন জুলাইয়ের গ্রাফিতি আঁকার জন্য। পরে দুপুর ২টার দিকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ তিনজনকে আটক করে পুলিশ ভ্যানে তোলে। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তাদের ছেড়ে দেওয়া হয়। দুপুর আড়াইটার দিকে পুলিশ আটক শিক্ষার্থীদের ছেড়ে দিলে শিক্ষার্থীরা ঘটনাস্থল থেকে চলে যায়। তবে টাইগার পাস এলাকায় এখনো অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।জানা যায়, দুপুর সাড়ে ১২টার পর থেকে টাইগারপাস পুলিশ বক্স এলাকায় জড়ো হয় কিছু শিক্ষার্থী। এসময় তাদের সরে যেতে পুলিশকে মাইকিং করতে দেখা যায়। কিন্তু শিক্ষার্থীরা সরেনি। পরে শিক্ষার্থীরা পুলিশকে জানায়, তারা বেশি সংখ্যায় এক জায়গায় জড়ো হবে না। তিনজন করে গিয়ে গ্রাফিতি আঁকবে। দুপুর দুইটার দিকে রং-তুলি নিয়ে গ্রাফিতি আঁকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এসময় রঙের বালতি থেকে রঙ ছিটকে কয়েকজন পুলিশ সদস্য ও শিক্ষার্থীদের গায়ে পড়ে। এরপর পুলিশ কয়েকজনকে আটক করে ভ্যানে নিয়ে রাখে। এর প্রতিবাদ জানাতে থাকে শিক্ষার্থীরা।
সমবেত শিক্ষার্থীরা বলেন, পুলিশের কথামত বেশি সংখ্যায় জড়ো না হয়ে তারা তিনজন করে গিয়ে গ্রাফিতি আঁকতে চেয়েছিল। কিন্তু পুলিশ তাদের বাধা দেয় এবং অন্যায়ভাবে আটক করে। পরে পুলিশ আটক শিক্ষার্থীদের ছেড়ে দেয়।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, টাইগার পাস এলাকায় মেট্রোপলিটন অধ্যাদেশের ৩০ ধারা জারি আছে। তা অমান্য করে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে ৫০-৬০ জন জড়ো হয়েছিল। তাদের সরে যেতে বললেও সরেনি। সরিয়ে দিতে গেলে তারা পুলিশের গায়ে রঙ মারে।
এনসিপি বলেছে, আজ তাদের প্রোগ্রাম স্থগিত করা হয়েছে। যারা রঙ মেরেছিল, তাদের কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

এই বিভাগের সব খবর

বিমানবন্দর সেবার আধুনিকায়নে সহায়তার আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের

বাংলাদেশের বিমানবন্দর সেবার আধুনিকায়নে অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস) এবং অ্যারোনটিক্যাল রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়নে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল...

জিইসি মোড়–দেওয়ানহাট এলাকায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

নগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশ এলাকায় জারি করা সব ধরনের জনসমাবেশ, মিছিল ও মিটিং নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন...

সর্বশেষ

বিমানবন্দর সেবার আধুনিকায়নে সহায়তার আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের

বাংলাদেশের বিমানবন্দর সেবার আধুনিকায়নে অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস)...

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে...

জিইসি মোড়–দেওয়ানহাট এলাকায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

নগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও...

র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছুসংখ্যক কর্মকর্তার আইনবহির্ভূত ও বিপথগামী...

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা,...

অর্থনীতি পুনর্গঠনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো গ্রহণ করেছে সরকার: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...