মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ফটিকছড়িতে অসহায় ও দু:স্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করতে যাকাত ফান্ড থেকে সেলাই মেশিন বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘মানবিক উত্তর ফটিকছড়ি’। মঙ্গলবার (১২ মে) সকালে দাঁতমারা ইউনুচ কনভেনশন হলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎মানবিক উত্তর ফটিকছড়ির উপদেষ্টা মাওলানা মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

প্রধান আলোচক ছিলেন জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি ও শান্তিরহাট মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ আব্দুল জব্বার। ‎মাষ্টার মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভুজপুর থানা জামায়াতের আমীর অধ্যাপক জাহাঙ্গীর আলম, মাওলানা জহুরুল হক, ‎মানবিক উত্তর ফটিকছড়ির পরিচালক হাসান শামসুদ্দিন, মাষ্টার আবু তৈয়ব, ইলিয়াছ মেম্বার, প্রিন্সিপাল জহুরুল ইসলাম হোসাইনি,  মাওলানা জাহাঙ্গীর আলম, মাষ্টার আব্দুস সাত্তার, ব্যবসায়ী সাইফুল ইসলাম ও আব্দুল্লাহ আল মাহমুদ পারভেজসহ অন্যরা। ‎অনুষ্ঠানে উত্তর ফটিকছড়ির বাগানবাজার ও দাঁতমারা ইউনিয়নের ২৫ জন অসচ্ছল নারীর মাঝে যাকাত ফান্ড থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়। ‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। যাকাতের সঠিক ব্যবহারের মাধ্যমে দরিদ্র নারীদের স্বাবলম্বী করে তোলার এই উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

এই বিভাগের সব খবর

বিমানবন্দর সেবার আধুনিকায়নে সহায়তার আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের

বাংলাদেশের বিমানবন্দর সেবার আধুনিকায়নে অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস) এবং অ্যারোনটিক্যাল রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়নে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল...

জিইসি মোড়–দেওয়ানহাট এলাকায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

নগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশ এলাকায় জারি করা সব ধরনের জনসমাবেশ, মিছিল ও মিটিং নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন...

সর্বশেষ

বিমানবন্দর সেবার আধুনিকায়নে সহায়তার আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের

বাংলাদেশের বিমানবন্দর সেবার আধুনিকায়নে অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস)...

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে...

জিইসি মোড়–দেওয়ানহাট এলাকায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

নগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও...

র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছুসংখ্যক কর্মকর্তার আইনবহির্ভূত ও বিপথগামী...

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা,...

অর্থনীতি পুনর্গঠনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো গ্রহণ করেছে সরকার: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...