শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সাবেক ওসি প্রদীপ দম্পতির বিরুদ্ধে যুক্তিতর্কের জন্য ২০ জুন দিন ধার্য আদালতের

- Advertisement -
Single page 1st Paragraph

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে যুক্তিতর্কের জন্য আগামী ২০ জুন দিন ধার্য করেছে আদালত।

আজ রোববার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত সাক্ষ্যগ্রহণের পর এ দিন ধার্য করেন। এ সময় আদালতে প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারন উপস্থিত ছিলেন।

প্রদীপের আইনজীবী অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত বলেন, ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারনের পক্ষে বোয়ালখালী থানার সারোয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল জলিল সাফাই সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ২০ জুন যুক্তিতর্কের জন্য দিন ধার্য করে।

আদালত সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর প্রদীপ ও চুমকির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরুর আদেশ দেয় আদালত। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামি প্রদীপ কারাগারে থাকলেও তার স্ত্রী চুমকি পলাতক ছিলেন। গত ২৩ মে আদালতে ওসি প্রদীপের স্ত্রী চুমকি কারন আত্মসমর্পণ করেন। নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার একটি ছয়তলা বাড়ি প্রদীপ কুমার দাশ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ গোপন করার জন্য শ্বশুরের নামে নির্মাণ করেন। পরবর্তীতে ওই বাড়িটি প্রদীপ দাশের শ্বশুর তার স্ত্রী চুমকি কারনের নামে দান করেন। দানপত্র দলিল হলেও বাড়িটি প্রদীপ দাশ ও তার স্ত্রী চুমকি কারন কর্তৃক অর্জিত। আয়কর রির্টানে আসামি চুমকি কারনের কমিশন ব্যবসা এবং বোয়ালখালী উপজেলায় ১০ বছরের জন্য লিজ নেওয়া পাঁচটি পুকুরে মাছের ব্যবসার যে আয় দেখানো হয়েছে তাও স্বামী প্রদীপ দাশের অপরাধলব্ধ অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের উদ্দেশ্যে ভুয়া ব্যবসা প্রদর্শন করে দেখানো হয়েছে। প্রদীপ তার স্ত্রীকে কমিশন ব্যবসায়ী ও মৎস্য ব্যবসায়ী সাজিয়ে অবৈধ সম্পদ বৈধ করার চেষ্টা করেছেন।

অভিযোগপত্রে যেসব সম্পদের উল্লেখ করা হয়েছে সেগুলো হলো নগরের পাথরঘাটায় একটি ছয়তলা বাড়ি, ষোলশহরে সেমিপাকা ঘর, ৪৫ ভরি সোনার গহনা, একটি করে কার ও মাইক্রোবাস এবং কক্সবাজারে ফ্ল্যাট। মামলায় ২৯ জনকে সাক্ষী করা হলেও দুদকের পক্ষে ২৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি চুমকির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল। তবে এই মামলায় প্রদীপের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিপরীতে উচ্চ আদালতে করা একটি আবেদন নিষ্পত্তি না হওয়ায় ওই দিন সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। গত ৪ এপ্রিল আবেদন নিষ্পত্তি হওয়ায় ওসি প্রদীপের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে পড়ে শিক্ষকসহ নিহত ২, আহত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে মাদ্রাসা শিক্ষাসফরের একটি বাস। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। শনিবার (৭ নভেম্বর)...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে...

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে...

সর্বশেষ

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে পড়ে শিক্ষকসহ নিহত ২, আহত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে...

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

সংস্কৃতি একটা জাতির আয়না ও সবচেয়ে বড় পরিচয়

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের আসন্ন মুক্তা জয়ন্তীর প্রাক–আয়োজন...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...