শনিবার, ১৬ মে ২০২৬

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজাসহ মাশরাফ উদ্দিন রাহাত (১৯) নামে এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৪০ হাজার টাকা।

শুক্রবার  (১৫ মে) মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে মীরসরাই পৌর এলাকার থানা গেটের সামনে চট্টগ্রামমুখী লেনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায় মীরসরাই থানা পুলিশ।

আটক মাশরাফ উদ্দিন রাহাত ফেনী সদর উপজেলার সুন্দরপুর এলাকার আব্দুর রবের ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানান, তার সহযোগী চালক রকিবুল ইসলাম সুজন (৩১) জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট এলাকায় কৌশলে গাড়ি থেকে নেমে যান এবং তাকে ট্রাকটি চট্টগ্রাম শহরে নিয়ে যেতে বলেন।

ওসি ফরিদা ইয়াসমিন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার আসামি ও পলাতক রকিবুল ইসলাম সুজনের বিরুদ্ধে মীরসরাই থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের সব খবর

মে মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও ৫টি আসছে

জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে চলতি মে মাসে চট্টগ্রাম বন্দরে ১৪টি তেলবাহী জাহাজ এসেছে। এছাড়া এ মাসে আরও ৫টি জাহাজ...

সমাজ বদলে দেয়া ৬ জনকে সম্মাননা দিলো আবুল খায়ের গ্রুপ

সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাওয়া ছয় জন ব্যতিক্রমী মানুষকে “এম-রাইজ হিরো” সম্মাননায় ভূষিত করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ।...

চট্টগ্রামে হামে আক্রান্ত শিশু জয়া’র পাশে জেলা প্রশাসক

হামে আক্রান্ত পাঁচ মাসের শিশু জয়া দাসের চিকিৎসার বিল পরিশোধ করতে না পারায় তাকে বাড়ি নিতে পারছিলেন না বাবা সুমন জলদাস। এ নিয়ে বৃহস্পতিবার...

সর্বশেষ

মে মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও ৫টি আসছে

জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে...

সমাজ বদলে দেয়া ৬ জনকে সম্মাননা দিলো আবুল খায়ের গ্রুপ

সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাওয়া ছয়...

চট্টগ্রামে হামে আক্রান্ত শিশু জয়া’র পাশে জেলা প্রশাসক

হামে আক্রান্ত পাঁচ মাসের শিশু জয়া দাসের চিকিৎসার বিল...

রাঙ্গামাটিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

জেলায় আজ ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’...

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি...

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলারে...