বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র ঈদুল আযহা ঘিরে কুরবানির পশুর দাম নির্ধারণ করেছে সরকার।

বুধবার (১৩ মে) সচিবালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে ব্রিফিংকালে এ বিষয়ে জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী জানান, এ বছর গরুর কাঁচা চামড়ার দর ঢাকার ভেতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার প্রতি বর্গফুটের দাম ৫৭ থেকে ৬২ টাকা।

এদিকে সারাদেশে খাসির চামড়ার প্রতি বর্গফুট ২৫-৩০ টাকা এবং সারা দেশে বকরির চামড়ার দাম প্রতি বর্গফুটে ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী জানান, কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয় সেজন্য সারা দেশে সরকারি অর্থায়নে বিনামূল্য লবণ পৌঁছানো হবে। এজন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) মাধ্যমে জেলা-উপজেলায় এই লবণ পৌঁছে দেয়া হবে।

এই বিভাগের সব খবর

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মানুষের ঢল

বন্দরনগরী চট্টগ্রামে বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার...

চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমী মারা গেছে

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম মেডিকেলে ১১ বছর...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে : মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি মৌসুমেই নগরীকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করার লক্ষ্যে কাজ করছে সেবা সংস্থাগুলো। বুধবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে...

সর্বশেষ

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মানুষের ঢল

বন্দরনগরী চট্টগ্রামে বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা...

চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমী মারা গেছে

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে : মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬...