শনিবার, ৭ নভেম্বর ২০২৬

স্ত্রীর করা মামলা তুলে নিতে শ্যালিকার শিশু অপহরণ, আটক ১

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী টং ফকির মাজার লেইনে স্ত্রীর করা মামলা তুলে নিতে শ্যালিকার শিশু সন্তানকে অপহরণ করার অভিযোগে মো. সেলিমকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

রোববার (১২ জুন) ভোরে কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা থেকে তাকে গ্রেফতার ও শিশুটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা শিশুর বয়স ৫ বছর। গ্রেফতার সেলিমের বাড়ি কক্সবাজারের ঈদগাঁও উপজেলায়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ইসলাম বলেন, হোসনে আরা বেগমের সঙ্গে ট্রাকচালক সেলিমের সঙ্গে তিন বছর আগে বিয়ে হয়। কিন্তু বিয়ের পরে হোসনে আরা জানতে পারেন সেলিম আগেও বিয়ে করেছেন। সেখানে সন্তান রয়েছে। পরে সেলিম হোসনে আরা বেগমকে মারধর করলে আদালতে মামলা করেন।

তিনি জানান, বিভিন্ন সময়ে হোসনে আরাকে বাড়িতে ফিরিয়ে নিতে এবং মামলা প্রত্যাহারের অনুরোধ করেন সেলিম। কিন্তু হোসনে আরা বেগম প্রত্যাহার করেননি। শনিবার দুপুরে সেলিম টং ফকির মাজার লেইনে গিয়ে তার শ্যালিকার পাঁচ বছরের শিশু কন্যাকে অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করার সময় চিপস কেনার প্রলোভন দেখিয়ে কক্সবাজারের ঈদগাঁও এলাকায় নিজের বাড়িতে নিয়ে যান। সেখান থেকে ফোন করে হোসনে আরাকে মামলা তুলে নিতে বলেন সেলিম, নইলে শিশুটির ক্ষতি করার হুমকি দেন। সদরঘাট থানায় শিশুটির বাবা অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ কক্সবাজারের ঈদগাঁও এলাকায় অভিযান চালিয়ে সেলিমকে গ্রেফতার করে শিশুটিকে উদ্ধার করে।

জেবি

এই বিভাগের সব খবর

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে পড়ে শিক্ষকসহ নিহত ২, আহত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে মাদ্রাসা শিক্ষাসফরের একটি বাস। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। শনিবার (৭ নভেম্বর)...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে...

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে...

সর্বশেষ

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে পড়ে শিক্ষকসহ নিহত ২, আহত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে...

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

সংস্কৃতি একটা জাতির আয়না ও সবচেয়ে বড় পরিচয়

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের আসন্ন মুক্তা জয়ন্তীর প্রাক–আয়োজন...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...