বুধবার, ১৩ মে ২০২৬

চট্টগ্রাম লায়ন্স আই হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ও হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। এই বিশেষ দিনে নার্সদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে দিনটি উদযাপন করা হয়।

গতকাল চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান লায়ন নাসির উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান লায়ন কামরুন মালেক, সেক্রেটারি লায়ন ডা. দেবাশিষ দত্ত, এবং অ্যাসোসিয়েট সেক্রেটারি লায়ন এসএম আশরাফুল আলম আরজু। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন, উপ–পরিচালক ডা. শাবানা সুলতানা ও সহকারী পরিচালক মোছাম্মৎ ইনসাফি হান্নাসহ সকল নার্সিং কর্মকর্তা, চিকিৎসকবৃন্দ ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এরপর হাসপাতালের সহকারী পরিচালক মোছাম্মৎ ইনসাফি হান্না ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবনী ও তার অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠানে নার্সদের পেশাগত কার্যক্রম তুলে ধরে একটি ভিডিওগ্রাফি উপস্থাপন করা হয়। পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বিভাগের সব খবর

চলতি মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা

চলতি মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ...

বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স...

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে নেদারল্যান্ডসের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বন্দর ও সামুদ্রিক খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে নেদারল্যান্ডসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার...

সর্বশেষ

চলতি মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা

চলতি মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ...

বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর...

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে নেদারল্যান্ডসের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বন্দর ও সামুদ্রিক খাতে সহযোগিতা...

আন্দোলন-সংগ্রামের ছবি অপরাধের লাইসেন্স হতে পারে না : পার্বত্য প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

চট্টগ্রাম নগরে লক্ষ্যমাত্রার ৯৪ শতাংশ শিশু হামের টিকা পেয়েছে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

ঈদুল আজহা ঘিরে দেশব্যাপী থাকবে কঠোর নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত...