রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

বিক্ষোভ নিয়ে শুভশ্রীর ক্ষোভ

- Advertisement -
Single page 1st Paragraph

গত শুক্রবার (১০ জুন) ‘বিক্ষোভ’ সিনেমাটি ৩০টির মতো হলে একযোগে মুক্তি পেয়েছে। ছবির নায়ক এর প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের পুত্র শান্ত খান। নায়িকা কে? এ ছবিটি সম্পর্কে যারা খোঁজ রেখেছেন তাদের কাছে এই প্রশ্ন করলেই প্রায় সবাই উত্তর দেবেন – কলকাতার শ্রাবন্তী চ্যাটার্জি।

আদতে শ্রাবন্তী এই ছবিতে নিরাপদ সড়ক চাই আন্দোলনে ভূমিকা রাখা ছাত্র চরিত্রের শান্ত খানের বোন। সিনেমায় শান্ত’র নায়িকা কলকাতার মেয়ে শুভশ্রী কর।

বাংলাদেশে সিনেমা করতে এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে। তবে প্রথম ছবিতেই বাজে অভিজ্ঞতার মুখে পড়লেন তিনি। যা রীতিমতো প্রতারণা বলে দাবি করলেন তিনি।

ছবির মূল নায়িকা হলেও এর পোস্টারে, বিলবোর্ডসহ সবরকম প্রচারণায় উপেক্ষিত শুভশ্রী। সবখানেই শান্তর সঙ্গে শ্রাবন্তীকে রাখা হয়েছে। নায়িকা হিসেবে প্রচারণা হয়েছে শ্রাবন্তীর। ভিডিও বাইট দিয়েও ছবির প্রচারণায় তিনি অংশ নিয়েছেন। তবে শুভশ্রীকে এড়িয়ে গেছে ‘বিক্ষোভ’ ছবির টিম।

আর এটাকেই নিজের জন্য অপমানের বলে মনে করছেন তিনি। সেইসঙ্গে এটা প্রতারণার শামিল বলে কলকাতা থেকে জানালেন শুভশ্রী কর। তিনি বলেন, ‘আমি তো এই ছবিতে শান্তর নায়িকা। নায়কের সঙ্গে কি পোস্টারে নায়িকার থাকার কথা না? আমি একজন নতুন শিল্পী। আমার সঙ্গে এ ধরনের প্রতারণা করা হলো যা হতাশার। আমি বাংলাদেশে কাজটি করেছিলাম অনেক আশা নিয়ে। অনেক বড় মুখ করে বলেছি সবাইকে যে ভালো প্রোডাকশন হাউজ। বাট এখন দেখছি সবটাই ভুল। শাপলা মিডিয়া ও শান্ত খানের কাছে আমি এটা আশা করি।

জেবি

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...