বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কথাসাহিত্যিক তুলতুলের ‘রবীন্দ্র রত্ন’ লাভ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

লেখালেখিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘রবীন্দ্র রত্ন পুরস্কার ২০২৬’ পেলেন বাংলাদেশের জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুল। ভারতের স্বনামধন্য সংগঠন মহাবঙ্গ সাহিত্য পরিষদ আয়োজিত রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপন্যাস বিভাগে তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য অঙ্গনে শাম্মী তুলতুল ইতোমধ্যেই পরিচিত এক নাম। দেশের শীর্ষস্থানীয় পত্রপত্রিকার পাশাপাশি ভারতের বিভিন্ন সংবাদপত্র ও সাহিত্য সাময়িকীতেও নিয়মিত লেখালেখি করে তিনি পাঠকপ্রিয়তা অর্জন করেছেন। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। ২০২২ সালের কলকাতা বইমেলায় প্রকাশিত তার গল্পগ্রন্থ ‘নরকে আলিঙ্গন’ পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। বইটি বর্তমানে ভারতের অনলাইন প্ল্যাটফর্ম Flipkart-এও পাওয়া যাচ্ছে। এছাড়াও কলকাতার একটি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে নতুন বই প্রকাশের জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বইটি প্রকাশিত হলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন লেখক। সম্প্রতি তার একটি গল্প ভারতে গবেষণাকর্মে ব্যবহৃত হচ্ছে, যা তার সাহিত্যজীবনে নতুন মাত্রা যোগ করেছে। সাহিত্যচর্চায় অবদানের জন্য এর আগেও তিনি দেশ-বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মাদার তেরেসা অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কার, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড (ভারত) এবং সোনার বাংলা সাহিত্য পুরস্কার।

পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে শাম্মী তুলতুল বলেন, “আমি অনেক পুরস্কার পেয়েছি, তবে আন্তর্জাতিক এই ‘রবীন্দ্র রত্ন পুরস্কার’ আমার সাহিত্যজীবনে নতুন সম্মান ও অনুপ্রেরণা যোগ করেছে। রবীন্দ্রনাথ আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ। তার সাহিত্য পড়েই আমরা বড় হয়েছি। এজন্য মহাবঙ্গ সাহিত্য পরিষদ ও মহাবঙ্গ চ্যারিটেবল ট্রাস্টের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”  ১২ মে ২০২৬, দুপুর ১২টায় রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘর কলকাতায়,জমকালো আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...