বুধবার, ২৯ জুলাই ২০২৬

র‌্যাবের ১৫ অভিযান:ঈদগাঁও সেলিম বাবু হত্যা মামলার আসামি গ্রেফতার

মু: রফিক উদ্দিন লিটন, ঈদগাঁও
কক্সাবাজারের ঈদগাঁও উপজেলা ইসলামপুর ইউনিয়নের আলোচিত মাইক্রোবাস চালক ফয়সাল মোহাম্মদ সেলিম চৌধুরী বাবু হত্যা মামলার পলাতক আসামি আতা উল্লাহ  প্রকাশ বাপ্পি খানকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।
 শুক্রবার  (৮ মে) সন্ধ্যায় র‌্যাবের অভিযানে পিএম খালীর তুতুকখালি বটগাছ তলা,বাবুলের মসজিদের পাশে মোস্তাকের বাড়িতে থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের ১৫ অভিযানে সেলিম বাবু হত্যা মামলার এজাহার ভুক্ত ২ নং আসামী আতা উল্লাহ প্রকাশ বাপ্পিকে গ্রেফতার করে।
 জানা যায়,লেফটেন্যান্ট হুমাইদ হাসান হা-মিম সিপিএসসি নেতৃত্বে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পিএমখালীর তুতুকখালি এলাকার মোস্তাকের বসতঘরে অভিযান চালিয়ে পলাতক আতাউল্লাহ প্রকাশ বাপ্পি খানকে আটক করে। পরে তাকে র‌্যাবের হেফাজতে নেওয়া হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে ঈদগাঁও থানায় হস্তান্তর করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গেলো ১৬ এপ্রিল বুধবার গভীর রাতে ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম নাপিতখালী এলাকার সোলাইমান ড্রাইভারের ছেলে ফয়সাল মোহাম্মদ সেলিম চৌধুরী ওরফে সেলিম বাবুকে মাছ চুরির অভিযোগে ঘর থেকে তুলে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা রাতভর অমানবিক নির্যাতন চালায়।
পরে গুরুতর আহত অবস্থায় দীর্ঘ ১১ দিন মৃত্যুর সাথে লড়াই করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ এপ্রিল মারা যান সেলিম বাবু।
এ ঘটনায় নিহতের মা দিলদার বেগম বাদী হয়ে ঈদগাঁও থানায় নুর মোহাম্মদকে প্রধান আসামি এবং তার ছেলে আতাউল্লাহকে ২ নম্বর মোট ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এই বিভাগের সব খবর

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শহরের...

আকবরশাহে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানার অভিযানে একটি চুরির ঘটনার রহস্য উদ্ঘাটিত হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি...

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো। প্রতিষ্ঠানটি দেশের মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন...

সর্বশেষ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

আকবরশাহে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানার অভিযানে একটি চুরির...

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ...

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয়...

বান্দরবানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

জেলার আলীকদম উপজেলায় আজ কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন...