রবিবার, ১৪ জুন ২০২৬

ফটিকছড়িতে মাথাবিহীন লাশ উদ্ধার

 ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়ি মাথাবিহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ৯ মে উপজেলার পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে খুঁজতে গিয়ে ঝোপের ভেতর মাথাবিহীন মরদেহটি দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি  ফটিকছড়ি থানা পুলিশকে অবহিত করেন। মরদেহের মাথা না থাকায় এবং শরীরে পচন ধরায় নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর অপরাধীরা পরিচয় গোপন রাখতে মাথা বিচ্ছিন্ন করে লাশটি এই নির্জন আশ্রয়ণ প্রকল্প এলাকায় ফেলে গেছে। ঘটনাস্থলের আশেপাশে মাথাটি বা রক্তের কোন দাগ দেখা যায়নি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, “খবর পাওয়ার পরপরই আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। অপরাধী শনাক্ত ও নিখোঁজ মাথাটি উদ্ধারে চিরুনি অভিযান শুরু হয়েছে।”

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...