শনিবার, ১ আগস্ট ২০২৬

অবৈধ ভিওআইপি’র দায়ে টেলিটক, বাংলালিংক, রবি ও গ্রামীণফোনকে জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

অবৈধ ভিওআইপির (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) রাষ্ট্রায়ত্ত মোবাইলফোন অপারেটর টেলিটক, বাংলালিংক, রবি ও গ্রামীণফোনকে জরিমানা করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। টেলিটককে ৫ কোটি, রবিকে ২ কোটি, গ্রামীণফোনকে ৫০ লাখ এবং বাংলালিংককে ১৫ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করেছে কমিশন।

বিটিআরসি পরিচালিত বিভিন্ন সময়ের অভিযানে উদ্ধার করা অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত সিম নিয়ে মোবাইল ফোন অপারেটরদের আবেদন, শুনানি শেষে কমিশন এ জরিমানা করে।

জানা গেছে, টেলিটকের ৩২ হাজার ৮৪৫টি সিম জব্দ করেছে বিটিআরসি। কমিশনের নির্দেশনা ও লাইসেন্সিং শর্ত ভঙ্গ করার অপরাধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৪৬ ও ৬৫ ধারার বিধান অনুযায়ী ও কমিশনের সিদ্ধান্ত মোতাবেক এই টাকা জরিমানা করা হয়। রবির জব্দ করা সিমের পরিমাণ ১৬ হাজার ৩৯০টি, গ্রামীণফোনের ২ হাজার ৩৫৬টি এবং বাংলালিংকের জব্দ করা সিমের সংখ্যা ৭৫৩টি।

সব মিলিয়ে অবৈধ কল টার্মিনেশনে জড়িত থাকায় ৫২ হাজার ৫২ হাজার ৩৪৪টি সিম জব্দ করে বিটিআরসি। বিটিআরসি সংশ্লিষ্ট অপারেটরগুলোকে কিছু নির্দেশনা মেনে চলতে বলে সতর্কও করেছে।

বিটিআরসির সচিব মো. নূরুল হাফিজের সই করা এসব চিঠি গত ৭ জুন সংশ্লিষ্ট অপারেটরগুলোকে পাঠানো হয়। আগামী ৩০ জুনের মধ্যে অপারেটরগুলোকে প্রশাসনিক জরিমানা পরিশোধের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...