সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকার বাসিন্দা বদিউল আলমের স্ত্রী রেহেনা বেগম (৬০), ঝিনাইদহ জেলার আবদুল্লাহ জিহাদ, মো. নাঈম ও ভোলা জেলার মনির আহমদ।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। বাকিদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা ট্রমা সেন্টারের কর্মচারী হারুনুর রশীদ বলেন, ‘মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন।’

লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর ও নিচে আটকে পড়া ১০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের অনেকের হাত কিংবা পা কেটে গেছে। আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা ট্রমা সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।

এই বিভাগের সব খবর

পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয় ও শেকৃবিতে দুদকের অভিযান

পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধনে রাজস্ব ফাঁকি এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দরপত্রে অনিয়মের অভিযোগে পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দুদকের...

চট্টগ্রাম হবে সব ধর্মের মানুষের নিরাপদ ও সম্প্রীতির নগরী : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রামকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ, নান্দনিক ও সম্প্রীতির নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি...

২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ শীর্ষক নতুন...

সর্বশেষ

পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয় ও শেকৃবিতে দুদকের অভিযান

পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধনে রাজস্ব ফাঁকি এবং শেরেবাংলা...

চট্টগ্রাম হবে সব ধর্মের মানুষের নিরাপদ ও সম্প্রীতির নগরী : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রামকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ, নান্দনিক ও...

২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ‘খেলাধুলা’ ও...

চট্টগ্রাম বিমানবন্দরে ১৪৮২ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৪৮২ গ্রাম...

চট্টগ্রাম সিটির প্রশাসক হলেন বিএনপি নেতা শাহাদাত হোসেন

আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হওয়া বিএনপি নেতা...

আগামী নির্বাচন ‘অবশ্যই’ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে এর...