সোমবার, ২৯ জুন ২০২৬

বাংলাদেশিদের জন্য বাহরাইনের ভিসা খুলছে

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশিদের আবারো ভিসা দিতে যাচ্ছে বাহরাইন। দীর্ঘ প্রায় সাড়ে চার বছর বন্ধ ছিল এই ভিসা। ফলে দেশে এসে আটকে পড়া বাংলাদেশি কর্মীরা আবারও সেখানে যাওয়ার সুযোগ পাবেন। সম্প্রতি মানামায় বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম এক ফেসবুক লাইভে এ তথ্য জানান।

তিনি বলেন, করোনার মধ্যে দেশে এসে আটকে পড়া ১৬১ জনকে প্রথম দফায় ভিসা দেওয়া হবে বলে জানিয়েছে বাহরাইন সরকার।

উল্লেখ্য, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বাহরাইন ২০১৮ সালে বাংলাদেশিদের নতুন করে ভিসা দেওয়া বন্ধ করে দেয়। ফলে যারা করোনা মহামারিতে দেশে এসেছিলেন, তারাও ফিরতে পারছিলেন না কর্মস্থলে।

এ সমস্যা সমাধানে বাহরাইন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করে বাংলাদেশ সরকার ও সেখানে থাকা দূতাবাস। এতে মানামার ইতিবাচক ইঙ্গিত মিললে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের নিবন্ধন করতে বলা হয়।

রাষ্ট্রদূত নজরুল ফেসবুক লাইভে বলেন, বাহরাইনে ফেরার জন্য ৯৬৭ জন নিবন্ধন করেছিলেন। তাদের মালিকপক্ষ ফিরিয়ে নিতে রাজি আছেন। মালিকপক্ষের সাড়া পাওয়ার ওপর ভিত্তি করে ১৬১ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।

প্রথমে ‘ভিজিট ভিসা’ ইস্যু করবে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ওই ভিসাকে ‘ওয়ার্ক ভিসায়’ রূপান্তর করা যাবে বাহরাইনে গেলে তাদের নিয়োগকর্তার মাধ্যমে।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...