বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

তিন যুগের আলোকযাত্রার অবসান; মানুষ গড়ার কারিগর আজিজুল হক চৌধুরীর রাজকীয় বিদায় সংবর্ধনা

 গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

দীর্ঘ তিন যুগেরও অধিক সময় ধরে শিক্ষকতার মহান ব্রত পালন শেষে অবসরে গেলেন রাউজানের পাহাড়তলী খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক চৌধুরী। বিদায়ের ক্ষণটিকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বর্ণাঢ্য সংবর্ধনার। সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়ে এক আবেগঘন পরিবেশে বিদায় নেন তিনি। গত মঙ্গলবার (৫ মে) বিদ্যালয়ের নবনির্মিত অডিটোরিয়ামে বিদ্যালয় পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত হয় অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রিয় শিক্ষকের বিদায়ে অনেককেই আবেগাপ্লুত হতে দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। প্রধান বক্তা ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুর নবী। উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সীমা রাণী সেন, তাসনিম আক্তার কাকলী, অভিভাবক সমিতির সভাপতি আব্দুল মাবুদ খান ও সাবেক সহসভাপতি হাজী আমিনুল হক। দক্ষিণ রাউজান সহকারী শিক্ষক সমিতির সভাপতি পবন চক্রবর্তী, শিক্ষক সুষ্মিতা মজুমদার ও নিবেদিতা শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক নাসরিন সুলতানা। মানপত্র পাঠ করেন শিক্ষিকা শীলা দাশগুপ্ত। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন আমিরুল ইসলাম রকি। বক্তারা বলেন, মো. আজিজুল হক চৌধুরী শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষাগুরু। সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের মাঝে আলোর পথ দেখিয়েছেন। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতির রাউজান উপজেলা সভাপতি অনুপম দাশগুপ্ত, শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি সুবল চন্দ্র দাশ, সহকারী শিক্ষক সমিতির রাউজান উত্তরাংশের সাধারণ সম্পাদক সুজিদ দেব, দক্ষিণাংশের সাধারণ সম্পাদক সুজন দাশগুপ্ত, শিক্ষক সৈয়দুল আবরার, আজাদ খান ও শিল্পী চৌধুরী। বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, রাজু আক্তার, বিচিত্রা বড়ুয়া ও সামিরা রেজা। এছাড়া উপজেলার প্রায় সব প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষক প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেন।

সংবর্ধনার একপর্যায়ে বিভিন্ন শিক্ষক সংগঠন, বিদ্যালয় ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. আজিজুল হক চৌধুরীর হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। শিক্ষার্থীদের চোখেও ছিল বিদায়ের অশ্রু। অনুষ্ঠান শেষে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে, তখন ফুলে ফুলে সাজানো গাড়িতে করে বিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করেন প্রিয় শিক্ষক। সহকর্মী ও শিক্ষার্থীদের করতালি, শুভেচ্ছা আর ভালোবাসার মধ্য দিয়ে শেষ হয় তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের আনুষ্ঠানিক অধ্যায়। উল্লেখ্য, মো. আজিজুল হক চৌধুরী ১৯৯০ সালের ২৬ মে রাউজানের নদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরে পশ্চিম গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালের ২৩ ডিসেম্বর প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়ে পূর্ব ডাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে নন্দিপাড়া এস.এম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাউজান স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সফলতার সঙ্গে দায়িত্ব পালন শেষে ২০১৪ সালে খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। সেখানে দীর্ঘ এক যুগেরও বেশি সময় নিষ্ঠা, মেধা ও মানবিক নেতৃত্বের মাধ্যমে তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে স্থানীয় মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে তোলেন।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...