বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় শিশুসহ আহত ১৩

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাশিয়ার সীমান্তবর্তী ব্রিয়ানস্ক শহরে ইউক্রেনের ড্রোন হামলায় এক শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। অঞ্চলটির গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

তিনি টেলিগ্রামে জানান, রাতের হামলায় বেজিৎসকি জেলায় দু’টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ২০টির বেশি ফ্ল্যাট ও প্রায় ৪০টি যানবাহনের ক্ষতি হয়েছে। মস্কো থেকে এএফপি এ খবর জানায়।

রাশিয়া ৮ ও ৯ মে ইউক্রেনের সঙ্গে একতরফা যুদ্ধবিরতি ঘোষণার আগে এ হামলার ঘটনা ঘটল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে মস্কোয় আয়োজিত অনুষ্ঠানের প্রেক্ষাপটে এই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়।

এর আগে ৬ মে ইউক্রেন নিজেদের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে রাশিয়া তা উপেক্ষা করে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বৃহস্পতিবার জানান, মস্কোর দিকে উড়ে আসা অন্তত তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

অন্যদিকে রুশ হামলায় ইউক্রেনের দনিপ্রো এলাকায় একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর গানঝা।

এদিকে রাশিয়া কিয়েভে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সতর্ক করে জানিয়েছে, শনিবারের স্মরণানুষ্ঠানে ইউক্রেন কোনো ধরনের বিঘ্ন ঘটালে রাজধানী কিয়েভে ‘প্রতিশোধমূলক হামলা’ চালানো হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার অভিযোগ করেন, যুদ্ধ বন্ধ ও প্রাণহানি রোধের প্রচেষ্টা রাশিয়া প্রত্যাখ্যান করছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...