শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য মোঃ ইমন হোসেন (২৫)কে গুলি করে হত্যা করছে দুর্বত্তরা। আজ বৃহস্পতিরার ভোর ৬টার দিকে ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন পানছড়ি মোহাম্মদপুর রুহুল আমিনের ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সে ভোরে ঘরের সামনে হাটাহাটি করার সময়, দুর্বৃত্তরা এসে গুলি করে চলে যায়, এতে তার ঘটনাস্থলে মৃত্যু ঘটে।

ইউপিডিএফ গণতান্ত্রিকের খাগড়াছড়ির সংগঠক অমর চাকমা বলেন, নিহত মোঃ ইমন হোসেন আমাদের দলের সহযোগী সদস্য। গতকাল রাতে সে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে বাড়িতে যায়। সকালে বের হলে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এসময় ঘটনাস্থলের তার মৃত্যু হয়। তিনি এ ঘটনার জন্য ইউপিডিএফ (প্রসিত) কে দায়ী করেছেন।

তবে এ নিয়ে ইউপিডিএফ দলের কোন বক্তব্য পাওয়া যায়নি। ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমাকে ফোন করলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফেরদৌস ওয়াহিদ জানান, নিহত ইমন হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের লাশ ময়নাতদন্ত খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...