শুক্রবার, ২৬ জুন ২০২৬

ফটিকছড়িতে গৃহবধূর লাশ উদ্ধার

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় নুসরাত জাহান রুমা (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৬ মে উপজেলার সুন্দরপুর ইউপির ৮নং ওয়ার্ডের এক খুলিয়া এলাকার সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। সে উক্ত এলাকার মো. নাজু’র(সৎ বাবা) কন্যা। নিজ পিতার নাম আনোয়ার হোসেন। জানা গেছে, প্রায় ১০-১২ বছর আগে রুমার মা বেবি আক্তার তাকেসহ তার বর্তমান পিতা নাজুর সংসারে আসেন। অর্থাৎ রুমা তার সৎ বাবার ঘরেই বড় হয়েছেন। প্রায় এক বছর আগে তার বিয়ে হলেও দাম্পত্য কলহের কারণে মাত্র ৪-৫ দিন স্বামীর ঘরে কাটিয়ে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন। এরপর থেকে তিনি সেখানেই থাকতেন।

পরিবারের সদস্যদের দাবি, গত ৪-৫ দিন ধরে রুমা অস্বাভাবিক আচরণ (পাগলামি) করছিলেন। নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ফটিকছড়ি থানায় খবর দেওয়া হয়। থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের ভাষ্যমতে, ওই পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থা যথেষ্ট ভালো ছিল। তবে দীর্ঘদিনের দাম্পত্য বিচ্ছিন্নতা কিংবা সাম্প্রতিক মানসিক অস্থিরতা তাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ফটিকছড়ি থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বিষয়গুলো নিশ্চিত করে জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...