বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

২২ মামলার আসামি ‘ডিপজল’ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, ডাকাতি, খুন, বিশেষ ক্ষমতা আইন ও মাদকসহ মোট ২২টি মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী সাত্তার শাহ ওরফে ডিপজল ওরফে শওকত (৪৬) গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (৫ মে) নগরীর বাকলিয়া থানার তুলাতলি জামাই বাজার এলাকা থেকে তাকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের নির্দেশনায় দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং কোতোয়ালী জোনের সহকারী কমিশনারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল তাকে আটক করে।

গ্রেপ্তার সাত্তার শাহ রাউজান উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে বাকলিয়ার জামাই বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার পলাতক আসামি ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনের একাধিক গুরুতর মামলা রয়েছে। কোতোয়ালী, পাহাড়তলী, ইপিজেড, পতেঙ্গা, বাকলিয়া, চান্দগাঁও, পটিয়া ও হাটহাজারী থানায় দায়ের হওয়া এসব মামলার মধ্যে বেশ কয়েকটিতে তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালী থানার একটি হত্যা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ওসি আফতাব।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...