সোমবার, ২৯ জুন ২০২৬

পটিয়ায় সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

সম্প্রতি প্রয়াত লন্ডনপ্রবাসী সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীর স্মরণসভা ১১জুন( শনিবার) বিকেল চারটায় পটিয়া ক্লাব হলে অনুষ্ঠিত হয়। পটিয়ার স্থানীয় সংস্কৃতিকর্মীদের উদ্যোগে গঠিত সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী স্মরণসভা কমিটি এই সভার আয়োজন করে। সভার শুরুতে আবদুল গাফ্ফার চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শোক সংগীত হিসেবে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি পরিবেশন করে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। এরপর প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। স্মরণসভা কমিটির আহ্বায়ক মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুর রহমান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পটিয়া গৌরব সংসদের আহ্বায়ক এডভোকেট কবিশেখর নাথ পিন্টু। আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিক আহমদ, সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল আলীম, মালঞ্চ সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অধ্যাপক অভিজিৎ বড়–য়া মানু, শাহ আমির উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সাংবাদিক এসএমএকে জাহাঙ্গীর, লেখক আহমদ কবির, উত্তরাধিকার সাধারণ সম্পাদক শৈবাল বড়ুয়া, প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী, নিবেদন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক আলী আকবর ছিদ্দিকী, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল দে, পটিয়া থিয়েটারের সাধারণ সম্পাদক অধ্যাপক ভগীরথ দাশ, শিক্ষাবিদ সাগর দাশ, টিআইবি কর্মকর্তা আবু নাছের প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সকল গণআন্দোলনে আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা পথ দেখিয়েছে। যতদিন পদ্মা-মেঘনা-যমুনা বহমান থাকবে, লাল-সবুজের পতাকা উড়তে থাকবে, একুশে ফেব্রুয়ারি পালিত হবে ততদিন তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন তাঁর চিন্তা-কথা-কবিতা-প্রবন্ধের মাধ্যমে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...