বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম থেকে আত্মসাৎ হওয়া ৬০ লাখ টাকার কাপড় উদ্ধার, গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম থেকে গাজীপুর নেওয়ার পথে আত্মসাৎ হওয়া ৬০ লাখ টাকা মূল্যের ১৬৩ রোল কাপড় উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল বাসার (২৬) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি-উত্তর) পুলিশের টিম নোয়াখালীর হাতিয়া ও চর জব্বর এলাকায় অভিযানে আত্মসাৎ হওয়া এসব কাপড়ের রোল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার নোয়াখালীর হাতিয়া ও চর জব্বর এলাকায় অভিযান চালিয়ে কাপড়ের রোলগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি আবুল বাসারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল রাতে কলম্বিয়া অ্যাপারেলস লিমিটেডের আমদানিকৃত ১ শ’ ৬৩ রোল কাপড় একটি কাভার্ডভ্যানে করে চট্টগ্রাম বন্দর থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে হালিশহর থানাধীন টোলরোডে চিটাগাং ফিলিং স্টেশনে গাড়িটি অবস্থান করার পর ২৫ এপ্রিল রাত ৩টার দিকে গাজীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে নির্ধারিত গন্তব্যে না পৌঁছে চালক ও তার সহযোগীরা মিলে সম্পূর্ণ মালামাল আত্মসাৎ করে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় ২৭ এপ্রিল চট্টগ্রামের হালিশহর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার নোয়াখালীর হাতিয়ার হরিণী ইউনিয়নের আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে ৯৬ রোল কাপড় উদ্ধার করে। পরে চর জব্বর থানার ভুঁইয়ার হাট বাজার এলাকা থেকে বাকি ৬৭ রোল কাপড় উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...