বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

‘নেত্র নিউজ’-এ প্রকাশিত সংবাদের প্রতিবাদে লামা ও আলীকদমে নওমুসলিমদের মানববন্ধন

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা-আলীকদম উপজেলায় ম্রো উপজাতি শিশুদেরকে জোর করে ধর্মান্তর করাসহ ডাক্তার মো. ইউসুপের বিরুদ্ধে অনলাইন নিউজ পোর্টাল ‘নেত্র নিউজ’ -এ মিথ্যাচার করার প্রতিবাদে মানববন্ধন করেছেন নওমুসলিমরা। সোমবার (৪ মে) বিকাল ৫টার দিকে উজেলা পরিষদ সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্বাধীনভাবে ধর্ম পালন করার অধিকার সবার আছে। জোর করে কাউকে মুসলিম বানানো হচ্ছে না। ডাক্তার মো. ইউসুপ কাউকে জোর করে কিংবা লোভ দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহনে বাধ্য করছেন না। মহান আল্লাহ ও তাঁর রাসুল (সাঃ) এঁর নৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে। একটি মহল ষড়যন্ত্র করে পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে। সংবাদে উল্লেখিত সব তথ্য মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
লামা উপজেলার জনসাধারণের আয়োজনে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য দেন- মাওলানা মুহি উদ্দিন খাঁন, নওমুসলিম আবাসিক কমপ্লেক্সের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. কামরুজ্জামান, নওমুসলিম মো. হেলাল ত্রিপুরা ও আবদুল্লাহ প্রমুখ। এর আগে বেলা ১১ টার দিকে আলীকদম উপজেলায়ও প্রতিবাদ মানববন্ধন করেছেন নওমুসলিম ও স্থানীয় জনসাধারণ।
বক্তারা আরো বলেন, পাহাড়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার একটি দীর্ঘমেয়াদী সামাজিক ও ধর্মীয় প্রক্রিয়া দীর্ঘকাল থেকে চলমান রয়েছে। স্থানীয় পর্যায়ে খ্রিস্টান কর্তৃক এনজিও এবং মিশনারিদের কাজের মাধ্যমে এর কার্যক্রম চলে আসছে।’ পার্বত্য চট্টগ্রামে ২য় বৃহৎ জনগোষ্ঠী হওয়ার কথা বৌদ্ধদের, কিন্তু বাস্তবে তার উল্টোটা। তা হলে কি পার্বত্য চট্টগ্রামকে নিয়ে খৃষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রের অভিযোগ সত্য। পাহাড়ে লাখো উপজাতি (বুড্ডিস্ট) খৃষ্টান হওয়ার ব্যাপারে কারো কোনো আপত্তি নেই। গুটিকয়েক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করার বিষয় নিয়ে কিছু নেতা ও বুদ্ধিজীবী হাউমাউ শুরু করেছেন। খৃষ্টান থেকে ইসলাম ধর্মে আসা ইব্রাহীম ত্রিপুরা বলেন, ‘মুসলমানরা যখন ‘আল্লাহু আকবর’ ধ্বনি তুলে শয়তানের গা জ্বালা হয়। সেই জ্বালা সহ্য করতে না পেরে আবারো শয়তানি অপশক্তিগুলো ষড়যন্ত্রের নকশা আঁকছেন। এ ধারাবাহিকতায় নেত্র নিউজে ডাক্তার মো. ইউসুপকে নিয়ে চরম মিথ্যাচার করেছেন। নওমুসলিম বক্তারা দৃড়তার সাথে দাবি করেন, ‘ইসলাম ধর্ম কোনো জাতির বা দেশের একক ধর্ম নয়; ইসলাম সমগ্র মানব জাতির জন্য দুনিয়া ও আখিরাতে শান্তির ধর্ম। সুতরাং আমাদের শান্তির পথে আমরাই স্বেচ্ছায় এসেছি, কেউ জোর করেন নাই।’ নেত্র নিউজে মিথ্যা প্রচারণা করা হয়েছে মর্মে দাবি করে তারা প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন বক্তারা।

এই বিভাগের সব খবর

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আঙুলের চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল...

সর্বশেষ

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়,...

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে  জাপানের বিশ্বখ্যাত পোশাক...

রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে অস্ত্রের মুখে...