মঙ্গলবার, ৫ মে ২০২৬

বিধানসভা নির্বাচন

সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় নিশ্চিত করল বিজেপি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৩টি আসনের মধ্যে ১৬৭ আসনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে মাত্র ৫৯টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।

মোট আসনের মধ্যে ১৪৮টি আসন পেলেন সরকার গঠন করতে পারবে বিজয়ী দল। ফলে স্বাধীনতার পর এই প্রথম রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।

সোমবার (৪ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে ভারতের নির্বাচন কমিশন এই তথ্য ঘোষণা করেছে।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয় পশ্চিমবঙ্গে। নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস জানিয়েছিল, তারা গত তিনবারের মতো এবারও বিপুল ব্যবধানে জয় পাবে। তবে ফলাফল ঘোষণার পর থেকে দেখা যাচ্ছে বিজেপিকেই বেশিরভাগ মানুষ ভোট দিয়েছেন।

এতে মমতার ১৫ বছরের শাসনের সমাপ্তি ঘটতে যাচ্ছে। এদিকে নিজের আসন ভবানীপুরেও হেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বশেষ ১৮তম রাউন্ডে তৃণমূল কংগ্রেসের এই নেত্রী এই আসনে ভোট পেয়েছেন ৫৫ হাজার ৭৮২।

অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পেয়েছেন ৬৬ হাজার ৭৮৫ ভোট। মমতার চেয়ে ১১ হাজার ৩ ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

আরেকটি আসন নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু। সেখানে তার বিরুদ্ধে বিজেপি থেকে পদত্যাগ করা পবিত্র করকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল তৃণমূল। কিন্তু এই কৌশল কার্যত ব্যর্থ হয়ে গেল। কারণ শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ভোটের ব্যবধান ১০ হাজারের বেশি। যদিও নন্দীগ্রাম নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ‘নন্দীগ্রামে তৃণমূল জিতছে!’

২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে হারতে হয় মুখ্যমন্ত্রীকে। শেষ হাসি হাসেন শুভেন্দুই। প্রায় ১ হাজার ৯৫৬ ভোটে জয় ছিনিয়ে আনেন লোকসভার সাবেক এই সাংসদ।

সেই ফল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়। পাঁচ বছর পরে আরও একটি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেলেও হাইকোর্টে সেই মামলার নিষ্পত্তি হয়নি।

সূত্র: আনন্দবাজার ডট কম

এই বিভাগের সব খবর

সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির বার্ষিক সাধারণ সভা

সরকারি কমার্স কলেজ প্রক্তন ছাত্র সমিতির ২০২২–২০২৪ সনের বার্ষিক সাধারণ সভা সমিতির সভাপতি এম. এ. মালেকের সভাপতিত্বে গত ৩ মে দৈনিক আজাদী মিলনায়তনে অনুষ্ঠিত...

লেখালেখি কঠোর সাধনা ও নিষ্ঠার বিষয় : শৈলী সাহিত্য উৎসবে বক্তারা

শৈলী সাহিত্য উৎসবের উদ্বোধনকালে কবি খুরশীদ আনোয়ার বলেছেন, লেখালেখির জগতে টিকে থাকতে এবং ভালো মানের লেখক হতে অবশ্যই লেগে থাকতে হবে, প্রচুর পড়তে হবে।...

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা গত ৪ মে অনুষ্ঠিত হয়েছে। চেরাগি পাহাড় মোড়স্থ লুসাই ভবনের ৪র্থ তলায় সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত...

সর্বশেষ

সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির বার্ষিক সাধারণ সভা

সরকারি কমার্স কলেজ প্রক্তন ছাত্র সমিতির ২০২২–২০২৪ সনের বার্ষিক...

লেখালেখি কঠোর সাধনা ও নিষ্ঠার বিষয় : শৈলী সাহিত্য উৎসবে বক্তারা

শৈলী সাহিত্য উৎসবের উদ্বোধনকালে কবি খুরশীদ আনোয়ার বলেছেন, লেখালেখির...

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা...

নিজ আসনেই ভরাডুবি মমতার

গণনা শেষ। ভবানীপুরে হেরে গেলেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।...

যত্রতত্র ময়লা ফেললে ফের জলাবদ্ধতা সৃষ্টি হবে: চসিক মেয়র

যত্রতত্র ময়লা ফেললে খাল-নালা আবার ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি...

চট্টগ্রামে গোপন বৈঠক থেকে গ্রেফতার ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময়...