মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পদ্মা সেতু উদ্বোধন

২৫ জুনের এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

- Advertisement -
Single page 1st Paragraph

২৫ জুনের এসএসসি পরীক্ষা একদিন এগিয়ে ২৪ জুন অনুষ্ঠিত হবে বলে রোববার (১২ জুন) শিক্ষামন্ত্রী দীপু মনি সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পরীক্ষার সূচিতে পরিবর্তনটা আনা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের দিন গোটা জাতি উৎসবে মাতবে। এ জন্য ওই দিনের পরীক্ষা একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরীক্ষায় জালিয়াতি রোধ ও নিরাপত্তার স্বার্থে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার কথাও জানিয়েছেন। তিনি বলেন, কোচিং বা প্রাইভেট পড়া মানেই মন্দ নয়, কিন্তু সেসবকে কেন্দ্র করে অনৈতিক চর্চা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

দীপু মনি বলেন, ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে।

উল্লেখ্য, রুটিন অনুযায়ী এবারের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৯ জুন। শেষ হবে ৬ জুলাই। সব পরীক্ষাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

জেবি

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...