শুক্রবার, ২৬ জুন ২০২৬

চট্টগ্রামে ভূমিহীনদের টাকা আত্মসাৎ, এনজিও কর্মকর্তাকে ৫ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজান উপজেলায় ভূমিহীনদের জন্য বরাদ্দ করা ঋণের টাকা আত্মসাতের মামলায় একটি এনজিওর মহাসচিবকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ হাসানুজ্জামান লোটন রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর ল্যান্ডলেস (র‌্যাডল) নামে একটি এনজিওর মহাসচিব। তিনি টাঙ্গাইলের সদর থানার আকুরঠাকুরপাড়া শিমুলতলী এলাকার মৃত সৈয়দ এম এন হুদার ছেলে।

দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম বলেন, সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় র‌্যাডল এর মহাসচিব সৈয়দ হাসানুজ্জামান লোটনকে দণ্ডবিধির ৪০৯ ধারায় চার বছরের সশ্রম কারাদণ্ড এবং ৪২০ ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৭২ হাজার ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রায়ের সময় আসামি পলাতক ছিলেন। ফলে সাজা পরোয়ানামূলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, আসামি র‌্যাডলের মহাসচিব সৈয়দ হাসানুজ্জামান লোটন চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামের ভূমিহীনদের মধ্যে ঋণ বিতরণের জন্য ৭০ হাজার টাকা গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী ৩ শতাংশ সার্ভিস চার্জসহ নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারকে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি তা না দিয়ে আত্মসাৎ করেন। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম জেলার ১০টি আদর্শ গ্রামের ভূমিহীনদের মধ্যে ঋণ বিতরণের জন্য র‌্যাডলের মাধ্যমে মোট ১২ লাখ ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই অর্থ বিতরণ ও আদায়ের দায়িত্বে ছিলেন আসামি। কিন্তু তিনি বিতরণ করা অর্থ থেকে ৭০ হাজার টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

এ ঘটনায় জেলা দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক চৌধুরী এন এম আলম রাউজান থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে ২০১০ সালের ২৯ ডিসেম্বর আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৭ সালের ২২ মার্চ আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...