বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

লামায় টেকসই কৃষি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ‘বায়োপেস্টিসাইডের ব্যবহার’ কর্মশালা

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় মডেল কৃষক ও বীজ ব্যবসায়ীদের নিয়ে ‘টেকসই কৃষি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ‘বায়োপেস্টিসাইডের ব্যবহার’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হাইব্রিড জাতের বীজ বাজারজাতকারী প্রতিষ্ঠান ব্র্যাক সীড আ্যন্ড এগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে রবিবার (৩ মে) স্থানীয় কুটুমবাড়ি রেস্টুরেন্টের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক কৃষি ব্যবস্থাপনা নিয়ে গবেষণাধর্মী বক্তব্য দেন, উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা। এতে টেকসই আধুনিক কৃষি বাস্তবায়নে উচ্চফলনশীল হাইব্রিড জাতের বীজ রোপণ এবং চাষের পরিচর্যা কৌশল বিষয়ে ধারণামূলক প্রশিক্ষণ দেন, ব্র্যাক সীড অ্যন্ড এগ্রো এন্টারপ্রাইজ চট্টগ্রামের রিজিওনাল সেলস ম্যানেজার মো. সোহেল সিকদার। ব্র্যাক সীড আ্যন্ড এগ্রো এন্টারপ্রাইজের চকরিয়া উপজেলা টেরিটরি অফিসার কৃষিবিদ ঝন্টু রনজন সুশীলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় কৃষকের ফসলের ক্ষেত এর নানাবিধ সমস্যা সংকট এবং তা থেকে উত্তরনে উপায় নিয়েও বিষদ আলোচনা করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় কোম্পানির টেকনিক্যাল এসিস্টেন্ট পিডিএস শ্রভ্র কান্তি চৌধুরী, উপজেলার বীজ ব্যবসায়ী ডিলার সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের মডেল কৃষক, বীজ ব্যবসায়ীসহ উপকারভোগীরা অংশ গ্রহণ করেন। শেষে মডেল কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড সবজি বীজ ও জৈব বালাই নাশক প্রদান করে ব্র্যাক সীড আ্যন্ড এগ্রো।

এই বিভাগের সব খবর

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আঙুলের চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল...

সর্বশেষ

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়,...

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে  জাপানের বিশ্বখ্যাত পোশাক...

রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে অস্ত্রের মুখে...