শুক্রবার, ২৬ জুন ২০২৬

করোনায় আক্রান্ত সোনিয়া গান্ধী : হাসপাতালে ভর্তি

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শরীরের জটিলতা দেখা দিলে তাকে নিয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (১২ জুন) সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা এক টুইট বার্তায় বলেন, কংগ্রেস সভাপতি শ্রীমতি সোনিয়া গান্ধীকে কোভিড সংক্রান্ত জটিলতার কারণে আজ (রোববার) গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং তাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হবে। আমরা কংগ্রেসের সব পুরুষ-নারী এবং সব শুভাকাঙ্ক্ষীদেরকে তাদের উদ্বেগ ও শুভকামনার জন্য ধন্যবাদ জানাই।

গত ২ জুন সোনিয়া গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর অর্থ পাচারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অ্যানফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মুখোমুখি হতে আরও সময় চেয়েছেন তিনি।

আর্থিক অপরাধের তদন্তকারী সংস্থাটির কর্মকর্তারা বলেন, কংগ্রেস সভাপতিকে আগামী ২৩ জুন জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে নতুন আরেকটি সমন জারি করেছেন তিনি। ৭৫ বছর বয়সী সোনিয়া গান্ধীকে এর আগে ৮ জুন জিজ্ঞাসবাদের জন্য হাজির হতে বলা হয়েছিল।

ইডি তার ছেলে এবং সাবেক পার্টি প্রধান রাহুল গান্ধীকেও ১৩ জুন একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...