শুক্রবার, ২৬ জুন ২০২৬

চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে আজ শুক্রবার শোভাযাত্রা, সমাবেশ, লাল পতাকা মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা কর্মসূচিতে মহান মে দিবস পালিত হয়েছে। এসব কর্মসূচিতে শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশের দাবি জানানো হয়।

দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন এবং তৈরি পোশাক খাতের শ্রমিক সংগঠনগুলো নানা কর্মসূচিতে অংশ নেয়।

কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকের  শ্রম ও ঘামের যথাযথ মূল্যায়ন ছাড়া কোনো শিল্প বা রাষ্ট্র টেকসইভাবে এগিয়ে যেতে পারে না। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

চট্টগ্রামের সীতাকুণ্ড, ফৌজদারহাট, পতেঙ্গা, নাসিরাবাদ, বায়েজিদ, কর্ণফুলী ও কালুরঘাট শিল্পাঞ্চলের শ্রমিকরাও শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে দিবসটি পালন  করেন। এবারের মে দিবসের প্রতিপাদ্য ছিল ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত’।

চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষ্যে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোস্টার ও ফেস্টুন টানানো হয়।

এদিকে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে বিভাগীয় শ্রম দপ্তর। যৌথভাবে এ আয়োজনে যুক্ত ছিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং শ্রমকল্যাণ কেন্দ্র।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। আলোচনায় সভায় আরও বক্তব্য দেন নগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। টেকসই শিল্পায়ন গড়তে নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি এবং শ্রম আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা জরুরি। দুর্ঘটনা রোধে মালিক ও শ্রমিককে সমন্বিতভাবে কাজ করতে হবে। মহান মে দিবসের চেতনা ধারণ করে শ্রমিকের মর্যাদা, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আজ সকালে নগরীর চেরাগি মোড়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর জুবলী রোড হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক ইফতেকার কামাল খান, ফজলুল কবির মিন্টু, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুর রহিম, চা শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম ভ্যালির উপদেষ্টা প্রদীপ দাশ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি সব খাতে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণ করতে হবে। পাশাপাশি শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিও জানানো হয়।

এদিকে নগরীর সিআরবি শিরিষ তলায় সমাবেশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী, আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা, সাধারণ সম্পাদক অলি আহমদ, আজম চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন রবিউল মাওলা।

মে দিবস উপলক্ষ্যে চট্টগ্রামের স্থানীয় পত্রিকাগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশ করা হয় এবং বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হয়।

অপরদিকে, জাতীয়তাবাদী শ্রমিক দল নগরীতে একটি আলোচনা সভার আয়োজন করে। এতে উদ্যোক্তা, ট্রেড ইউনিয়ন প্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক...

সর্বশেষ

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত...

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...