শিক্ষা বাজেট উন্নত মানব সম্পদ সৃষ্টি,কর্মক্ষম জনগোষ্ঠী তৈরি, সামাজিক সাম্যতা ও দায়বদ্ধতা তৈরিতে কার্যকর ভূমিকা পালন করে। আমরা মনে করি সরকারও এক্ষেত্রে যথেস্ট আন্তরিক। জাতীয় বাজেটে শিক্ষা খাতে উল্লেখযোগ্য বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন, সৃজনশীলও উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর ও আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করা। শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে । সরকারের নানা পর্যায় থেকে শিক্ষা বাজেট বৃদ্ধিসহ কারিগরীও মানসম্মত শিক্ষা প্রসারে জোর দেয়া হয়েছে। তারপরেও নানা কারণে বিশ^ব্যাপী শিক্ষাখাতটি বর্তমানে অনেক চ্যালেঞ্জের মুখে দাড়িঁয়ে আছে। বর্তমান বিশ্বে যুদ্ধ, সংঘাত এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বৈশ্বিক নানা সংকটের কারণে অনেক দেশে শিক্ষায় বিনিয়োগ কমে এসেছে। শিক্ষকদের সম্মানের বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে টেকসই বিনিয়োগের মাধ্যমেই রচিত হতে পারে আধুনিক যুগোপযুগী গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থার ভিত।
গণসাক্ষরতা অভিযান,ঢাকাও যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) এর যৌথ আয়োজনে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ২০২৬ পালনোপলক্ষে নগরীর থিয়েটার ইনস্টিটিউট গ্যালারী হলে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত অভিমত তুলে ধরেন। যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা ( জেএসইউএস) নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন চট্টগ্রামের মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব পাঠান মোঃ সাইদুজ্জামান। শিক্ষা বাজেট ঃ বাজেটের শিক্ষা শীর্ষক শীর্ষক প্রতিপাদের ওপর আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা মহিলা বিষয়ক অদিধপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ( প্রশাসন ও অর্থ) মোঃ জসীম উদ্দিন, ব্র্যাকের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী ইনামুল হাসান, বাশিস চট্টগ্রাম শাখার সভাপতি মো. ফিরোজ চৌধুরী, বাশিস চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে জেএসইউএস ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক সাঈদুল আরেফীনের সঞ্চালনা ও স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে ধারণাপত্র পাঠ করেন জেএসইউএস প্রোগ্রাম ম্যানেজার (শিক্ষা) মুনজিলুর রহমান। মুক্ত আলোচনায় অংশ নেন বিশিষ্ট কবি সাংবাদিক বিপুল বড়–য়া, সাংবাদিক আল রাহমান, সংশপ্তকের নির্বাহী পরিচারক লিটন চৌধুরী, স্বপ্নিল ব্রাইট ফাউ-েশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও সিডিসির নির্বাহী পরিচালক লুৎফুন্নেসা রূপসা, বলুয়ারদীঘি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা বড়–য়া, ঘাটফরহাদবেগ স.প্রা.বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত উল্লাহ কাজেমী, এস এম সি সদস্য আনিস খোকন, ঘাসফুলের পিসি সিরাজুল ইসলাম, এসডিজি ইয়ুথ ফোরাম নেতা নোমান উল্যাহ বাহার, প্রমূখ। সবশেষে জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন আগামীতে সরকারের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষা বাজেট হয়ে উঠবে জনকল্যাণমূখী। ঝরে পড়া শিশুদের শিক্ষা কাঠামোতে নিয়ে জীবনঘনিষ্টও বাস্তবমূখী তৎপরতায় মান সম্মত বিনিয়োগ বান্ধব।

