“নবীনে-প্রবীণে মিলিবে প্রাণ, আমরা আবুরখীল অমিতাভিয়ান।” ঐক্যের এই স্লোগান মনে ধারণ করে রাউজানের হালদা বিধৌত সদ্ধর্মগ্রাম আবুরখীলে ১৯৪২ সালে প্রতিষ্ঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এক সাধারণ সভা গত ১০ জুন, ২০২২ খ্রি. শুক্রবার, অনুষ্ঠিত হয় আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূণর্মিলনী উদযাপনের লক্ষে গঠিত আহবায়ক কমিটির সভাপতি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রফেসর ডাঃ উত্তম কুমার বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রথমে সকল অমিতাভিয়ানেরা বিদ্যালয়ের মাঠে ফেস্টুন ও বেলুন উড়িয়ে সভার সফলতা কামনা করেন।
এরপর পবিত্র কোরান তেলাওয়াত করেন মোঃ আনোয়ারুল আজীম, গীতা পাঠ করেন দীপ্ত দাশ, ত্রিপিটক পাঠ করেন ইতি বড়ুয়া। নান্দনিক চিন্তা আর শৈল্পিকতায় সাজানো ব্যাতিক্রম ও প্রাণবন্ত সভায় বিভিন্ন ব্যাচের নবীন-প্রবীণ প্রায় ৩০০ ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে বিদ্যালয়ের স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ত্রিদ্বীপ কুমার বড়ুয়া তপু ও প্রধান শিক্ষক অনুপ মহাজন।
আহবায়ক কমিটির সদস্য রুপায়ন বড়ুয়া কাজলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাধন চন্দ্র বড়ুয়া, প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, নুরুল আমীন, বিনয় ভুষণ বড়ুয়া, বিমল কান্তি বড়ুয়া, প্রকৌ: পরিতোষ কুমার বড়ুয়া, মুক্তিযোদ্ধা রুপায়ন বড়ুয়া, বিধান চন্দ্র বড়ুয়া, অঞ্চল কুমার তালুকদার, স্বপন কুমার বড়ুয়া, মুক্তিযোদ্ধা দীলিপ বড়ুয়া ছুন্টু, দীলিপ বড়ুয়া ছুঠু, প্রকৌশলী যীশু বড়ুয়া, সুব্রত বিকাশ বড়ুয়া, মোঃ আলী জিন্নাহ, বিমান বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, পরিতোষ কুমার বড়ুয়া, মিস মৌমিতা বড়ুয়া, মাখন লাল বনিক, দীপ্ত দাশ, তন্ময় বড়ুয়া, মঈন মোঃ জাহাঙ্গীর, মোর্শেদ আলম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি প্রাক্তন ছাত্র পুষ্পেন বড়ুয়া কাজল সহ আরো অনেক কৃতি প্রাক্তন ছাত্র-ছাত্রী বক্তব্য রাখেন।
বক্তাগণ তাদের বক্তব্যে একটি শক্তিশালী কমিটি গঠন এবং আগামী ডিসেম্বর শেষ – জানুয়ারী শুরু সময়ের মধ্যে স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী পুণর্মিলনী অনুষ্ঠান করার প্রস্তাব করেন।
সর্বসম্মতিতে কমিটি গঠনকল্পে একটি ৭ সদস্যের “বিষয় নির্বাচনী কমিটি” ঘোষনা করা হয়। উক্ত কমিটি তাৎক্ষণিক বৈঠকে মিলিত হয়ে প্রফেসর ডাঃ উত্তম কুমার বড়ুয়াকে সভাপতি, ত্রিদ্বীপ কুমার বড়ুয়া তপুকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ আলী জিন্নাহ, রবীন্দ্র লাল বণিককে সহ- সভাপতি, অঞ্চল কুমার তালুকদারকে সাধারণ সম্পাদক, রুপায়ন বড়ুয়া কাজলকে যুগ্ম সাধারণ সম্পাদক, অসীম কুমার বড়ুয়া (অপু)কে অর্থ সম্পাদক, সত্যজিত বড়ুয়াকে সহ অর্থ সম্পাদক করে আংশিক উদযাপনী কমিটি ঘোষনা করেন।
আগামী ১৫ দিনের মধ্যে ঘোষিত পদাধিকারীদের সমন্বয়ে “বিষয় নির্বাচনী কমিটি” ১০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। পূর্ণাঙ্গ কমিটি দ্রুততম সময়ে সাধারণ সভা আহ্বান করে তারিখ নির্ধারণ, বাজেট প্রণয়ন, কর্মসূচী সহ যাবতীয় সাংগঠনিক কার্য্যক্রম শুরু করবেন। উপস্থিত বিদ্যালয়ের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের প্রক্তন ছাত্র অলক বড়ুয়া।

