সোমবার, ৯ নভেম্বর ২০২৬

ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুতে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি ছাত্রদলের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ মঙ্গলবার ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে তারা মরহুমার শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

তারা আরও বলেন, মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের পরিচয় যাই হোক না কেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী গত রোববার (২৬ এপ্রিল) ইন্তেকাল করেন। তার মৃত্যুর পেছনে একই বিভাগের একজন শিক্ষক ও এক সহপাঠীর সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই বিভাগের সব খবর

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি ডেকচি চুরির অভিযোগ নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (পিজিটিডিএ, চমেকহা)। আজ...

সর্বশেষ

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে...

বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন...

চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামে নানা...

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন,...