শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজে কীর্তিমান বিদায়ী শিক্ষক সংবর্ধনা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজে কীর্তিমান বিদায়ী শিক্ষক সংবর্ধনা ২০২৬ গতকাল ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের রেক্টর ও চীফ কোঅর্ডিনেটর (এডু) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী (অব:), গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর হাসিনা জাকারিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাডাম তৌহিদা ইসলাম, সভাপতিত্ব করেন অধ্যক্ষ আহমেদ শাহিন আল রাজী। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আহবায়ক সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মঈন উদ্দিন আহমেদ এবং ফুলেল শুভেচ্ছা ও উত্তোরিয় পরিয়ে সম্মানিত করা হয় বিদায়ী শিক্ষক সহকারি অধ্যাপক ওমর হায়াত খান, সহকারি অধ্যাপক মো: রশীদুন নবী, সহকারি অধ্যাপক স্বাগতা শর্মা, সহকারি অধ্যাপক মো: মুজিব উল্লাহ, সহকারি অধ্যাপক মোঃ শরীফ হোসেন, সহকারি অধ্যাপক নুরুল মোস্তফা, সিনিয়র শিক্ষক সাবিনা বানু, সিনিয়র শিক্ষক ইয়াসমিন খন্দকার, সিনিয়র শিক্ষক মাওলানা আবু তাহের, সিনিয়র শিক্ষক খায়রুজ্জামান চৌধুরী, সিনিয়র শিক্ষক আইরিন পারভিন প্রমুখ । অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদায়ীদের পক্ষ থেকে স্মৃতিচারণ ও বর্তমান শিক্ষকদের নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা এই জমকালো অনুষ্ঠানকে উপভোগ্য করে তোলে। শেষ পর্বে গেস্ট অব অনার ও প্রধান অতিথির বক্তব্যের পর বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও গিফট তুলে দেয়া হয়। প্রত্যেক বিদায়ী শিক্ষকদের সার্বিক সহায়তার জন্য একজন করে কন্ডাক্টিং টিচার নিয়োগ করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য সহকারী অধ্যাপক আরিফুর রহমান, সহকারি অধ্যাপক জান্নাতুন নাহার, সদস্য সচিব ও সিনিয়র শিক্ষক মো: জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক মো: মোরশেদুল হক সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। সভাপতি তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ও উপস্থিত সকলকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানন।

অনুষ্ঠান উস্থাপনায় ছিলেন প্রভাষক ফাহাদ উসমান চৌধুরী ও সিনিয়র শিক্ষক রেশমা আনোয়ার।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...