সোমবার, ১৫ জুন ২০২৬

ঘরের মাঠে রান তাড়ায় নয়া রেকর্ড বাংলাদেশের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে ঘরের মাঠে রান তাড়ায় নয়া রেকর্ড গড়েছে বাংলাদেশ।

আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রান তাড়ায় নতুন রেকর্ডের জন্ম দেয় বাংলাদেশ।

এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে নিউজিল্যান্ড। জবাবে ২ ওভার বাকী থাকতে ৪ উইকেটে ১৮৩ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ঘরের মাঠে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়ল টাইগাররা।

ঘরের মাঠে সর্বোচ্চ রান তাড়ায় বাংলাদেশের আগের রেকর্ড ছিল ২০২৫ সালে চট্টগ্রামে মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশদের ছুঁড়ে দেওয়া ১৭১ রান টার্গেটে খেলতে নেমে ১৯.৪ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান তুলে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে দেশ-বিদেশ মিলিয়ে রান তাড়ায় বাংলাদেশের জয়ের রেকর্ড ২১৫ রানের। ২০১৮ সালে কলম্বোয় শ্রীলংকার ৬ উইকেটে ২১৪ রানের জবাবে ২ বল বাকী থাকতে ৫ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই বিভাগের সব খবর

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করেছে জার্মানী। অন্যদিকে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রোববার (১৪ জুন) রাতে পটিয়া...

সর্বশেষ

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...