বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

গ্রিল কেটে সিএনজি স্টেশন থেকে চুরি, ২৩ লাখ টাকাসহ মূলহোতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার অভিযানে সিএনজি স্টেশন থেকে চুরি হওয়া নগদ ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধারসহ চোরচক্রের মূলহোতা মো. ইউনুছ রনিকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ভুক্তভোগী মো. কামরুল ইসলাম (২৫) গত ২৬ এপ্রিল চান্দগাঁও থানায় লিখিত এজাহার দায়ের করেন।

এতে তিনি উল্লেখ করেন, ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে কোনো এক সময় চান্দগাঁও থানাধীন সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত ক্লিউইস্টন সিএনজি স্টেশনের অফিস কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে।

পরে স্টিলের আলমারির লকার ভেঙে ২৬ লাখ ২৯ হাজার ৩৫২ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা (নং-২৭, তারিখ ২৬/০৪/২০২৬) ধারা ৪৫৭/৩৮০) দায়ের করা হয়।

মামলার পর থানার অফিসার ইনচার্জ মো. নূর হোসেন মামুনের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমে এসআই মোহাম্মদ আমির হোসেন, এসআই হৃদয় মাহমুদ লিটন ও এএসআই মো. মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যরা যুক্ত ছিলেন।
তাঁরা নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রকে শনাক্ত করার চেষ্টা চালান।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা ইউনুছ রনিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ মোহরা এলাকার কবির টাওয়ারের পেছনে একটি ঝোপঝাড় থেকে দুটি প্লাস্টিকের বস্তায় রাখা চুরি হওয়া ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে জানান উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...