রংপুরে চির সবুজ মিতা পাবলিক গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠান টাউন হল চত্বরের রঙ্গপুর সাহিত্য পরিষদ মিলনায়তন গত শুক্রবার প্রবীণ শিক্ষক মাহবুবুর রহমান প্রামাণিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চির সবুজ মিএতা পাবলিক গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান এডমিন বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ হাবিবুর রহমান টুটু,বক্তব্য রাখেন ফাহমিদা আফরোজ, লিমা খান, মেহেদী মাসুদ, আবু নাসের সিদ্দিক তুহিন,আব্দুর রহিম, রেজাউল হক,মোর্শেদ সরোয়ার, সুফি জাহিদ হোসেন, সামীনৃর রহমান সামীম, পূর্ণিমা রাজ, নাহিদ আখতার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন লেখকও সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন,ও গ্রুপের এডমিন লিমা খান। এ আয়োজনে বিভিন্ন স্থান থেকে আগত সত্তর জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কেক কেটে, গান, নৃত্য, কবিতা ,ছড়া, আলোচনা ছিল আয়োজনের মূল আকর্ষণ। প্রধান অতিথি তার বক্তব্যে জানান আগামী আয়োজন ঢাকায় অনুষ্ঠিত হবে।
