চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম বলেছেন, বঙ্গবন্ধু পক্ষে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামের কালুরঘাট বিপ্লবী বেতার কেন্দ্র থেকে ১ম পাঠ করেন তৎকালিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহকর্মী জননেতা এম এ হান্নান। একটি মহল জিয়াকে স্বাধীনতার ঘোষক বলে চালিয়ে দিচ্ছেন, যা ইতিহাস বিকৃতির একটি অংশ। তিনি আজ জননেতা এম এ হান্নানের কবরাগাহে পুষ্পমাল্য অর্পণ কালে এ কথা বলেন। মরহুমের কবরাগাহে পুষ্পমাল্য অর্পণ কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভপতি অধ্যাপক মোঃ মঈনুদ্দিন,আবুল কালাম আজাদ, এ টি এম পেয়ারুল ইসলাম। যুগ্ম সাধারন সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্র্রদীপ চক্রবর্তী, বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দীন তালুকদার, উপ- দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ , সদস্য মোঃ সেলিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা তসলিম বিন জহুর, ফোরকান উদ্দিন,জেলা যুবলীগ নেতা মোস্তফা মানিক ও রাসেদ খান মেনন প্রমূখ। জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালামের নেতৃত্বে মরহুমের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।
ইমা

