সোমবার, ৯ নভেম্বর ২০২৬

সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প – সিডিএ চেয়ারম্যান 

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বলেছেন, “সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটি হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক ও আধুনিক আবাসিক প্রকল্প, তাই এই প্রকল্পের উন্নয়ন চার তলার বেশি অনুমোদন দেয়া হবে না মর্মে একটি স্বার্থান্বেষী মহলের ছড়ানো কোনো গুজবে প্লট মালিকদের কান না দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন ইতিমধ্যাে ছয় তলার প্ল্যান দিয়েছি, সিডিএর আইন মেনে আরো বহুতল ভবনেরও অনুমোদন দেয়া হচ্ছে।
আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে দশটায়  চউক চেয়ারম্যান কতৃক উক্ত প্রকল্পের পানি,বিদ্যুৎ সংযোগ ও উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনে গেলে প্লট মালিক সমিতির আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সিডিএর আইন উপদেষ্টা এডভোকেট জিয়া হাবীব আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভার  শুরুতে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম চউক এর একটি টিম ও ওয়াসার এম ডি  সমিতির নেতৃবৃন্দ সহ সকাল সাড়ে ১০টায়  তিনি সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটিতে ওয়াসার ‘ভান্ডালজুড়ি প্রকল্প’ থেকে পানি সংযোগ কাজের অগ্রগতি ও বাস্তবায়নগত সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন। ওয়াসার এম ডি মনোয়ারা বেগমের একটি বিশেষ প্রকৌশলী টিমও উপস্থিত ছিলো।
অনুষ্ঠিত সভায় চেয়ারম্যান স্পষ্ট জানান যে, প্রকল্পের সুফল পেতে হলে প্লট মালিকদের ওয়াসার নির্ধারিত সার্ভিস চার্জ দ্রুত জমা দিতে হবে এবং যেসব প্লট মালিক ইতিমধ্যে বহুতল ভবনের নকশা জমা দিয়েছেন, সেগুলো দ্রুত পাসের জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ প্রদান করেন। ৫১৯টি প্লট সমৃদ্ধ এই মেগা প্রকল্পের দ্রুত বাস্তবায়নে চউক-এর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। সভায় তিনি ওয়াসার সাবেক এমডি আনোয়ার পাশা ও বর্তমান এমডি মনোয়ারা বেগমকে আন্তরিক ধন্যবাদ জানান। চেয়ারম্যান মহোদয়’কে উপস্থিত বিপুল সংখ্যক প্লট মালিক প্রশ্ন করলে তিনি তার জবাব দেন এবং আবাসনটি সম্পর্কে তিনি আশাবাদী বলে মন্তব্য করেন।
ওয়াসার পক্ষ থেকে প্রকৌশলী মো গোলাম কিবরিয়া সাকিল তার বক্তৃতায় বলেন আগামী ১৫/২০ দিনের দিনের মধ্যে ওয়াসার ভান্ডালজুড়ি প্রকল্প থেকে পানি সংযোগ চালু হলে প্লট মালিকরা নিজ নিজ প্লটে পানি সংযোগ এর জন্যে আবেদন করতে পারবেন।সভা শেষে প্রকল্পের সার্বিক সাফল্য কামনা করে মুনাজাত করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা  প্রফেসর ডাঃ এমরান বিন ইউনুস এবং সমিতির পক্ষে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, সেক্রেটারী মোঃ ইয়াসিন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোঃ সেলিম ও প্লট মালিক হাজী নুর কালাম। উক্ত সভায় সিডিএ-র পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাং মনজুর হাসান, নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ, সহকারী প্রকৌশলী মো. ইলিয়াছ আক্তার ও উপ-সহকারী প্রকৌশলী ওসমান সিকদার এবং চট্টগ্রাম ওয়াসার পক্ষে নির্বাহী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া শাকিল, রিড হোল্ডিং-এর এমডি এস এম আবিদুল হুদা ও ঠিকাদার প্রতিষ্ঠান ‘দ্যা সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’-এর প্রজেক্ট ম্যানেজার আনোয়ার পাশা উপস্থিত ছিলেন। সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল হুদা, তথ্য ও প্রচার সম্পাদক সাইফুজ্জামান রাফি, সাংগঠিক সম্পাদক  শামসুল  আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এ কে এম সাইফুউদ্দিন, মোয়াজ্জেম হোসেন,ফয়সাল আলম,মোহাম্মদ ইকবাল , ফজলুল করিম, ইমরান বিন ইউনুস এজাবত উল্লাহ ও প্রমুখ সমিতির সদস্যগণ উপস্থিত থেকে সিডিএ ও ওয়াসা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিভাগের সব খবর

ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি। আজ ঢাকায় এ সাক্ষাতে নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে আগামীকাল তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন । আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি...

সৌদি আরবে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ শুরু হয়েছে। হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর সেবা ও হাজিদের উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত...

সর্বশেষ

ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ...

সৌদি আরবে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও...

লোহাগাড়ায় বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় সামশুল ইসলাম (৭০) নামের এক...

পতেঙ্গায় দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

চট্টগ্রামের পতেঙ্গায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) দুটি প্রতিষ্ঠানের...

সাজেকে বন্দুকধারীর গুলিতে নারী আহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের শুকনাছড়িতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক...