বুধবার, ২৯ জুলাই ২০২৬

হরমুজে মাইন বসানো নৌযান ধ্বংসের নির্দেশ ট্রাম্পের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের ওপর চাপ আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ওই জলপথে মাইন বসানো কোনো নৌযান দেখা গেলে সেটি ধ্বংস করার নির্দেশ দিয়েছেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন, হরমুজ প্রণালীতে যেসব ছোট নৌযান বা অন্য কোনো জলযান মাইন বসানোর চেষ্টা করবে, সেগুলোকে লক্ষ্য করে ধ্বংস করতে হবে।

তিনি লেখেন, ‘কোনো দ্বিধা করা যাবে না।’ পাশাপাশি দাবি করেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের মাইন অপসারণকারী ইউনিটগুলো প্রণালী পরিষ্কার করছে।

ইরান এর আগে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের বন্দরে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত কৌশলগত এই জলপথ সীমিত সংখ্যক অনুমোদিত জাহাজ ছাড়া অন্য সব জাহাজের জন্য বন্ধ থাকবে।

এদিকে ইসলামাবাদে চলমান শান্তি আলোচনা এখনো অচলাবস্থায় রয়েছে, কারণ ইরান এখনো আলোচনায় অংশগ্রহণ নিশ্চিত করেনি। এতে বৈশ্বিক অর্থনীতিতে চাপ বাড়ছে।

ট্রাম্প আরও বলেন, ‘ইরান এখন বুঝতেই পারছে না তাদের নেতৃত্ব আসলে কে!’ এবং দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে হরমুজ প্রণালীর ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছে।

তিনি হুঁশিয়ারি দেন, ইরান শান্তিচুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত প্রণালী খুলে দেওয়া হবে না।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে যশোর শহরের ঝুমঝুমপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম...

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন...

এমপি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে কোন বাধা নেই বলে জানিয়েছেন...

সর্বশেষ

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই...

এমপি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ...

সংকটাপন্ন ইতালির কোচ হিসেবে আবারও ফিরলেন মানচিনি

টানা তিনটি বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ ইতালি জাতীয়...

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতে সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

মাত্র ১২৫ টাকা খরচ করে কোনো প্রকার উৎকোচ বা...

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...