বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম (৪১) নামে এক স্কুলশিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার (২২ এপ্রিল) ফিরোজ শাহ সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে মারধরের ঘটনা ঘটে। গ্রেপ্তার রাজু আকবরশাহর ফিরোজ শাহ এলাকার মৃত নজির আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান।

আহত শিক্ষকের থানায় করা সাধারণ ডায়েরির সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ফিরোজশাহ সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয় ভবনের পেছনে রাজু নামে এক মাদকসেবী কয়েকজন স্কুলছাত্রীকে ইভটিজিং করলে তারা বিষয়টি স্কুলের সহকারী শিক্ষক মোজাহিদুল ইসলামকে অবগত করেন। তিনি ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত রাজু শিক্ষককে মারধর করে। এ সময় তিনি মুখে আঘাত পেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। পরে একইদিন এই ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।

প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সোহানা রহমান বলেন, আমাদের শিক্ষার্থীরা ইভটিজিংয়ের মুখোমুখি হবে এটা আমি কখনো কামনা করি না। এজন্য আমি স্কুল আঙ্গিনায় অপরিচিত কোন লোক চলাফেরা করলে তাকে অফিসে এনে জিজ্ঞাসাবাদ করি। গতকাল যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...