সোমবার, ২৯ জুন ২০২৬

রাউজানে চোলাই মদ উদ্ধার

বালু বোঝায় ট্রাকে চোলাই মদ পাচারকালে ১ ব্যক্তি আটক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে বালু বোঝাই ট্রাকে অভিনব কৌশলে পাহাড়ি চোলাই মদ পাচার কালে একজনকে আটক করেছেন রাউজান থানা পুলিশ। আটক পাচারকারী রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আলীখিল গ্রামের আলম সেক্রেটারির বাড়ির মৃত মাহবুবুল আলমের ছেলে ট্রাক চালক মো. মঈন উদ্দিন (১৯)।
রবিবার (১২ জুন) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান পৌরসভার চারাবটতল এলাকায় অভিযান চালিয়ে দেড় হাজার লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়।
রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক অজয় দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুনের নির্দেশে উপপরিদর্শক সাব্বির আহমেদের নেতৃত্বে একদল চৌকস টিম চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান পৌরসভার চারাবটতল এলাকায় চেকপোস্ট বসিয়ে তাল্লাসি চালিয়ে চট্টগ্রাম নগরমুখী একটি বালু বোঝাই ট্রাকের ভিতর একটি ড্রাম ভর্তি ১০ টি সাদা প্লাস্টিকের বস্তায় প্রায় ১হাজার ৫শত লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত ট্রাক ড্রাইভারকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, জব্দকৃত চোলাই মদ রাঙামাটি কাউখালি থানা এলাকা হতে সংগ্রহ করে অধিক লাভের বিক্রয়ের উদ্দেশ্য রাউজান, হাটহাজারী, এবং চট্রগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল। ধৃত আসামীর বিরুদ্ধে রাউজান থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...